সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কিলোমিটারে ১৭ পয়সা বাড়ল বাসভাড়া | চ্যানেল খুলনা

কিলোমিটারে ১৭ পয়সা বাড়ল বাসভাড়া

জ্বালানি তেলের দাম বাড়ার পর দেশের সব ধরনের বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সড়ক পরিবহন মন্ত্রণালয় ও পরিবহন মালিকদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়কারী ও সংসদ সদস্য (এমপি) শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, সরকারি হিসাবে প্রতি কিলোমিটারে বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর কথা থাকলেও জনস্বার্থ বিবেচনায় ৩ পয়সা কম নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ফলে প্রতি কিলোমিটারে ভাড়া বাড়বে ১৭ পয়সা।

তিনি বলেন, মেট্রোপলিটন এলাকা কিংবা জেলা—সব জায়গাতেই এই হারে ভাড়া বাড়বে। এ বিষয়ে মঙ্গলবারই প্রজ্ঞাপন জারি হতে পারে।

শিমুল বিশ্বাস আরও বলেন, ভাড়া এক পয়সা বাড়লেও তা যাত্রীদের ওপর বাড়তি চাপ তৈরি করে। সিদ্ধান্ত কার্যকর হওয়ার আগেই কেউ বাড়তি ভাড়া আদায় করলে সংশ্লিষ্ট মালিক সমিতি তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। প্রশাসন ও সমিতির পক্ষ থেকেও বিষয়টি দেখা হবে।

এর আগে জ্বালানি তেলের দাম বাড়ার সঙ্গে সমন্বয় করে প্রতি কিলোমিটারে বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব দিয়েছিল সড়ক পরিবহন মালিক সমিতি।

সোমবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) বনানী কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ প্রস্তাব দেওয়া হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সারাদেশ আরও সংবাদ

মরিয়মের মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুলসহ প্রথম স্ত্রী গ্রেপ্তার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের এক মাত্র ছেলের মরদেহ উদ্ধার

দুই শিশুকে মায়ের ছুরিকাঘাত, সাড়ে ৩ বছরের শিশুর মৃত্যু

জরাজীর্ণ গেট, তালা ভেঙে স্বাস্থ্যকেন্দ্রে ঢুকলেন এমপি

অসুস্থ স্ত্রীকে কোলে নিয়ে বৃদ্ধের আকুতি, ‘আল্লাহ, আমাকে খাবার দাও’

রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে সংঘর্ষ, আহত ৫৫

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।