সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কিছু দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা: আইন উপদেষ্টা | চ্যানেল খুলনা

কিছু দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা: আইন উপদেষ্টা

কিছু দিনের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে বলে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন। আইন মন্ত্রণালয়ের সংস্কার ও সমসাময়িক বিষয়ে বৃহস্পতিবার (৩১ জুলাই) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি।

কবে আগামী নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে—এ প্রশ্নে আইন উপদেষ্টা বলেন, ‘জাস্ট ওয়েট করেন, কিছু দিনের মধ্যে ঘোষণা শুনবেন।’

আইন উপদেষ্টা বলেন, ‘নির্বাচনী কার্যক্রম তো নির্বাচন কমিশন দেখবে। আমি শুধু আমাদের সরকারের নিয়তের কথা আপনাদের বলতে পারি। আমাদের নিয়ত আছে, বাংলাদেশের ইতিহাসে বেস্ট ইলেকশন দেওয়া, এটা স্যার (প্রধান উপদেষ্টা) আমাদের সব সময় বলেন।’

গত তিন-চারটি নির্বাচনে ভোট দিতে পারেননি জানিয়ে একজন সাংবাদিক আইন উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘সামনে আমরা ভোট দিতে পারব তো?’ জবাবে উপদেষ্টা বলেন, ‘অবশ্যই পারবেন, ভোট দিতে সবাই পারবেন।’

ভোট নিয়ে সরকারের উদ্যোগ প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, ‘আমাদের হেন উদ্যোগ নেই, যা নেওয়া হচ্ছে না। ভোটাধিকারের কথা বলছেন? ক্লাসে যখন যেতাম, জিজ্ঞেস করতাম ছাত্রদের, তোমাদের মধ্যে কে কে ভোট দিয়েছ, তারা হাসাহাসি শুরু করত। কেউ কেউ বলত, স্যার ভোট দিয়েছি, তবে ১০-১২টা। ৯০ শতাংশ বলত, তারা ভোট দেয়নি। যাই হোক, আমাদের সেই দুঃখ ঘুচবে। আমরা ১৮ বছর ধরে ভোট দিতে পারিনি।’

একজন সাংবাদিক আইন উপদেষ্টার উদ্দেশে বলেন, ‘২০০৮-এর তত্ত্বাবধায়ক সরকারের সময় যে নির্বাচন হয়েছিল, সেটা নিয়ে প্রশ্ন নেই। এরপরের নির্বাচনগুলো নিয়ে প্রশ্ন উঠেছে। আপনারা এবার কী করবেন যে এই নির্বাচন আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে?’

জবাবে আসিফ নজরুল বলেন, ‘২০০৮ সালের নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন নেই, এর সঙ্গে আমি দ্বিমত পোষণ করি। ২০০৮ সালের নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার অবকাশ আছে। আপনারা যাঁরা সাংবাদিক আছেন, কাজ করেন, অনেক ভয়াবহ তথ্য পাবেন ২০০৮-এর নির্বাচন নিয়ে।’

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকরা প্রার্থী হতে পারবেন না, ইসির সুপারিশ

সীমান্তে প্রযুক্তিনির্ভর নজরদারি, জনবল ও আধুনিক অস্ত্র বাড়ানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার

‘শাসক নয়, সেবক হতে হবে’, সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থাকার তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর

দেশে হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৮০

নৌবাহিনী প্রধান হলেন রিয়ার এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।