সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কাশ্মীরে খাঁড়া উঠতে গিয়ে ২০০ ফুট খাদে ভারতীয় সাঁজোয়া যান, ১০ সেনা নিহত | চ্যানেল খুলনা

কাশ্মীরে খাঁড়া উঠতে গিয়ে ২০০ ফুট খাদে ভারতীয় সাঁজোয়া যান, ১০ সেনা নিহত

জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১০ ভারতীয় সেনার মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ভাদেরওয়াহ-চাম্বা আন্তরাজ্য সড়কের ৯ হাজার ফুট উচ্চতাবিশিষ্ট খানি টপ এলাকায় ১৭ থেকে ২১ জন জওয়ানকে বহনকারী একটি বুলেটপ্রুফ সাঁজোয়া সমতল থেকে উঁচু চৌকির দিকে যাচ্ছিল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি প্রায় ২০০ ফুট গভীর খাদে পড়ে যায়।

সেনাবাহিনী ও স্থানীয় সূত্র জানিয়েছে, প্রতিকূল আবহাওয়া ও পিচ্ছিল পাহাড়ি পথ দিয়ে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি খাদে পড়ে দুমড়েমুচড়ে যায়। ঘটনার পরপরই সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় বাসিন্দারা যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে।

পিটিআইয়ের প্রতিবেদন থেকে জানা গেছে, উদ্ধারকারীরা ঘটনাস্থলেই চার সেনার মরদেহ উদ্ধার করেন। পরে হাসপাতালে নেওয়ার পথে ও চিকিৎসাধীন অবস্থায় আরও ছয়জন জওয়ান মারা যান।

বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, দুর্ঘটনায় আহত ১০ সেনাসদস্যের অবস্থা আশঙ্কাজনক। সেনাবাহিনীর হোয়াইট নাইট কোরের নির্দেশনায় আহত সেনাদের উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে (এয়ারলিফট) উধমপুর কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ডোডার অতিরিক্ত ডেপুটি কমিশনার সুমিত কুমার ভূটিয়াল নিশ্চিত করেছেন, আহত সেনাদের জীবন বাঁচাতে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেছেন, ‘আমাদের ১০ জন বীর জওয়ানের বিদেহী আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানাই। তাঁদের সর্বোচ্চ আত্মত্যাগ জাতি সব সময় মনে রাখবে।’ এ ছাড়া ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ নিহত সেনাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আন্তর্জাতিক আরও সংবাদ

চার সেনা নিহত, গোটা লেবানন ধ্বংসের হুমকি ইসরায়েলি মন্ত্রীর

হরমুজ প্রণালি সচল হওয়ায় বিশ্ববাজারে কমল তেলের দাম

মোদি শান্ত, ধীরস্থির এবং একজন জাঁদরেল খেলোয়াড়, আমি তেমন নই: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে বোমারু বিমান বিধ্বস্ত, প্রাণ হারালেন ৮ আরোহী

১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করল যুক্তরাজ্য

ইরান উপকূলে আটকা ভারতীয় নাবিকদের সাহায্যের আকুতি, ভিডিও বার্তা ভাইরাল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।