সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
কাশ্মীর ইস্যুতে মার্কিন কংগ্রেসে ভারতের কড়া সমালোচনা | চ্যানেল খুলনা

কাশ্মীর ইস্যুতে মার্কিন কংগ্রেসে ভারতের কড়া সমালোচনা

আন্তর্জাতিক ডেস্কঃকাশ্মীর ইস্যুতে ভারতের কড়া সমালোচনা করেছে মার্কিন কংগ্রেস। বুধবার (২৩ অক্টোবর) এক শুনানিতে কাশ্মীর উপত্যকাকে অস্থিতিশীল করায় ভারত সরকারের তীব্র সমালোচনা করেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক কর্মকর্তা অ্যালিস জি ওয়েলস। খবর কলকাতার ‘আনন্দবাজার পত্রিকা’র।

এ বিষয়ে অ্যালিস জি ওয়েলসের অভিমত, অর্থনৈতিক উন্নয়ন বাড়ানোর লক্ষ্যের কথা বলে কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলোপ করেছে ভারত সরকার। এছাড়া দুর্নীতি কমানো এবং কেন্দ্রীয় আইন সমানভাবে প্রয়োগের কথাও জানিয়েছে তারা। আমরা ভারতের এসব উদ্যোগ সমর্থন করি। কিন্তু কাশ্মীর উপত্যকার পরিস্থিতি আমাদের চিন্তায় ফেলেছে।

পাশাপাশি আটক কাশ্মীরি নেতাদের নিয়ে নিজেদের উদ্বেগের কথাও জানিয়েছেন অ্যালিস জি ওয়েলস।

তিনি আরও বলেন, সাংবাদিকরা কাশ্মীরের ঘটনা নিয়ে বস্তুনিষ্ট সংবাদ করার চেষ্টা করছেন। কিন্তু প্রশাসনের আরোপ করা কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে তারা যথাযথভাবে সংবাদ সংগ্রহ ও সরবরাহে করতে পারছেন না।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।