সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
কালীগঞ্জে চার ব্যবসায়ীকে ৩৭ হাজার টাকা জরিমানা | চ্যানেল খুলনা

কালীগঞ্জে চার ব্যবসায়ীকে ৩৭ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার থানা রোডের চার ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার সকালে শহরের থানা রোডে ধান ব্যবসায়ী শাহিন ট্রেডার্সে ধানের ক্রয়মূল্য তালিকা না থাকায় ৫ হাজার টাকা, নিষিদ্ধ প্রসাধনী বিক্রি করায় মালতী স্টোরের মালিক নন্দ দুলালকে ২০ হাজার টাকা ও সুজল স্টোরের সুজল সাহাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ধানের ব্যবসায়ীকে জরিমানা প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ভূপালী সরকার ও দুই কসমেটিক্স ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করেন, ঝিনাইদহ ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মল্লিক। এছাড়াও কাঁচা বাজারে মূল্যতালিকা না থাকায় আলু ব্যবসায়ী লিটু মিয়াকে ২ হাজার টাকা জরিমানা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রানী সাহা।
সহকারী কমিশনার ভূপালী সরকার জানান, ধানের ক্রয় মূল্য তালিকা না থাকায় থানা রোডের শাহিন ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মল্লিক জানান, সরকার কর্তৃক নিষিদ্ধ করা প্রসাধনী ও কুষ্টিয়ার ঐতুবৃ ক্রীমের নকল পণ্য বিক্রি করায় মালতী স্টোর ও সুজল স্টোরকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

https://channelkhulna.tv/

ঝিনাইদহ আরও সংবাদ

গণঅধিকারের রাশেদকে আসনছাড়, কানে ধরে দলত্যাগ বিএনপি কর্মীর

ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত ১০

ঝিনাইদহে স্বামীর ফার্নিচার কারখানা থেকে স্ত্রীর লাশ উদ্ধার

ঝিনাইদহ সীমান্তে ১৪ জনকে আটক করেছে বিজিবি

ঝিনাইদহে খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

মোবাইলে মারধরের ভিডিও দেখে কষ্টে বুকটা ফেটে যাচ্ছে—রিকশাচালক আজিজুরের মা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।