সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কালিয়ায় যৌথবাহিনীর অভিযান, পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার | চ্যানেল খুলনা

কালিয়ায় যৌথবাহিনীর অভিযান, পিস্তলসহ দেশীয় অস্ত্র উদ্ধার

নড়াইলের কালিয়ায় যৌথ বাহিনীর অভিযানে একটি দেশী তৈরী পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। রোববার (৪ মে) গভীর রাত থেকে সোমবার সকাল ৭টা পর্যন্ত চালানো এ অভিযানে তিনজনকে আটক করা হয়েছে। অভিযান চলাকালে একজন সন্দেহভাজন ব্যক্তি পালিয়ে যায়। পরে তাকে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কালিয়া উপজেলার কলাবাড়িয়া গ্রামে যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করে।

আটককৃতরা হলো- উপজেলার নড়াগাতী থানার কলাবাড়ীয়া গ্রাম ও ইউনিয়নের মৃত জলিল শেখের ছেলে জাহিদুল (৫০),মৃত হাবিবুর রহমানের ছেলে জুলফিকার (৪৫) এবং মকবুল শেখের ছেলে শাহাবুদ্দিন (৪০)। এছাড়া অভিযানের সময় পালিয়ে যাওয়া মাহবুব নামে এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে।

অভিযানে একটি দেশী তৈরী পিস্তল, দুটি গুলি, ১০টি রামদা, দুটি ছ্যান দা, তিনটি চায়নিজ কুড়াল, সাতটি চা পাতি (দেশীয় ধারালো অস্ত্র), পাঁচটি টেটা এবং একটি বল্লম উদ্ধার করা হয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

উপজেলার নড়াগাতী থানার ওসি মো. শরীফুল ইসলাম বলেন, এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান চালানো হবে। সমাজে অস্থিরতা সৃষ্টিকারীদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

নড়াইল আরও সংবাদ

ঐচ্ছিক অনুদানের তালিকার দুই জায়গায় জামায়াত এমপির মেয়ের নাম

নড়াইলে ক্লাস চলাকালে শ্রেণিকক্ষের ওপরে ভেঙে পড়ল গাছ, আহত ২

নড়াইলে ইয়াবা ও নগদ টাকাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

তেল না পেয়ে পাম্প ম্যানেজারকে ট্রাকচাপার ঘটনায়, অভিযুক্ত চালক গ্রেফতার

নড়াইলে নদীতে নিখোঁজের ২ দিন পর মিলল শিশু তাসমিয়ার নিথর দেহ

বাড়িতে একা পেয়ে ১০ বছরের শিশুকে ধর্ষণ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।