সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কাল থেকে খুলনার বড় বাজার পাঁচ দিনের জন্য বন্ধ ঘোষণা | চ্যানেল খুলনা

কাল থেকে খুলনার বড় বাজার পাঁচ দিনের জন্য বন্ধ ঘোষণা

চ্যানেল খুলনা ডেস্কঃ আগামীকাল সোমবার ২২ জুন থেকে পাঁচ দিনের জন্য খুলনার বড় বাজারের পাইকারিসহ নিত্য প্রয়োজনীয় সকল দোকান পাট বন্ধ থাকবে। এটিই খুলনা বিভাগের সবচেয়ে বৃহৎ ও প্রাচীন বাজার। যেখানে প্রতিদিন হাজার হাজার ক্রেতা বিক্রেতার আনাগোনা হয়। রোববার (২১ জুন) সন্ধ্যায় ব্যবসায়ী নেতার এ সিদ্ধান্ত নিয়েছেন।

খুলনা বড় বাজার ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক সোহাগ দেওয়ান বলেন, সমগ্র বাংলাদেশে করােনা ভাইরাস যে ভাবে মহামারী আকারে ধারন করেছে, সেভাবে খুলনায় প্রতিদিন বহু মানুষ এই রােগে আক্রান্ত হচ্ছে। তারই ধারাবাহিকতায় বাজার সমিতির অন্তর্ভূক্ত কিছু ব্যবসায়ীও করােনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেছেন এবং কিছু কিছু ব্যবসায়ীও আক্রান্ত হয়ে অসুস্থ্য অবস্থায় আছেন। ফলে এই বাজারে করােনা ভাইরাসের ভয়াবহতা চরম আকার ধারণ করেছে। তাই সকলের সুস্থ থাকার জন্য আগামী ২২ জুন থেকে ২৭ জুন পর্যন্ত আমাদের সমিতির অন্তর্ভূক্ত সকল ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণরূপে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

খুলনা ধান-চাল বনিক সমিতির সভাপতি মনির আহমেদ বলেন, করোনা সংক্রমণের মাত্রা বৃদ্ধি পাওয়ায় আমাদের পক্ষ থেকে সকল ধান ও চালের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২২ জুন থেকে ২৬ জুন সকল এ জাতীয় দোকান বন্ধ থাকবে।

জানা গেছে, খুলনা বড় বাজার ব্যবসায়ী মালিক সমিতি ও খুলনা ধান-চাল বনিক সমিতি আওয়াতাভুক্ত রয়েছে বড় বাজারের প্রায় সকল নিত্য প্রয়োজনীয় পন্যের দোকান পাট।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।