সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
কারাবন্দী বিএনপি নেতাদের বাসায় নগর আহবায়ক ও সদস্য সচিব | চ্যানেল খুলনা

কারাবন্দী বিএনপি নেতাদের বাসায় নগর আহবায়ক ও সদস্য সচিব

খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা ও সদস্য সচিব শফিকুল আলম তুহিন কারাবন্দি নেতাদের বাড়িতে গিয়ে বন্দি নেতাদের পরিবারের খোঁজ খবর নিয়েছে।

শনিবার (১০ ফেব্রুয়ারি) বিএনপি মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছেন। মিডিয়া সেল জানান, মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা ও সদস্য সচিব শফিকুল আলম তুহিন কারাবন্দি জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, সোনাডাঙ্গা থানা বিএনপির সদস্য সচিব সাজ্জাদ আহসান পরাগ, দৌলতপুর থানা বিএনপির সদস্য সচিব শেখ ইমাম হোসেন এর বাড়িতে গিয়ে পরিবারের খোজখবর নেন। এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোস্তফা কামাল, জাহিদুল ইসলাম খোকন, শামীম আহসান, যুবদল নেতা শরীফুল ইসলাম বাদল, খান আনিছুর রহমান, ইঞ্জি. নূর ইসলাম বাচ্চু, মোঃ কামাল, শেখ মোঃ নাজিম প্রমূখ।

নেতৃবৃন্দ এসময় কারাবন্দি নেতাদের পরিবারের সদস্যদের সাথে যেকোনো পরিস্থিতিতে দল তাদের পাশে থাকবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

অপারেশন থিয়েটারে মির্জা আব্বাস, মস্তিষ্কে অস্ত্রোপচার

রাষ্ট্রপতি ৩ কারণে অপরাধী, তাঁর বক্তব্য আমরা এই মহান সংসদে শুনতে পারি না: শফিকুর রহমান

খণ্ডিতভাবে ডেপুটি স্পিকার চাচ্ছি না, আমরা চাই প্যাকেজ: জামায়াত আমির

জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ হবে: খুলনায় নাহিদ ইসলাম

শেখ হাসিনা সরকারের প্রবণতা এই সরকারেও দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

খুলনা মহানগর বিএনপির ইফতার মাহফিল ১৪ মার্চ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।