সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কাদাকাটিতে উপহার কুপনের ড্র অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

কাদাকাটিতে উপহার কুপনের ড্র অনুষ্ঠিত

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার কাদাকাটি বাজার চান্নী চত্বরে ব্যতিক্রমধর্মী উপহার কুপনের ড্র অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টায় আনিছুর ফার্ণিচার এন্ড ইলেকট্রনিক্স এর আয়োজনে এ ড্র অনুষ্ঠিত হয়। আনিছুর ফার্ণিচার এন্ড ইলেকট্রনিক্স এর স্বত্বাধিকারী আনিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিশিষ্ট সমাজসেবক কুল্যা ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদুল হক টিটুল। বিশেষ অতিথি ছিলেন, আশাশুনি প্রেসক্লাবের সদস্য এম এম নুর আলম, কুল্যা ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুল মোমিন। আনিছুর ফার্ণিচার এন্ড ইলেকট্রনিক্স এর পরিচালক জিল্লুর রহমান ও ফিরোজ হোসেন মালীর পরিচালনায় অনুষ্ঠানে গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, কাদাকাটি বাজারাস্থ আনিছুর ফার্ণিচার এন্ড ইলেকট্রনিক্স শো-রুমের শুভ হালখাতা অনুষ্ঠানে যেসব ক্রেতা বকেয়া পরিশোধ করেছিলো তাদের শো-রুম কর্তৃপক্ষ ব্যতিক্রমধর্মী এ উপহার কুপন দেন। যার উপহার হিসাবে ১টি ফ্রিজ, ১টি এলইডি মনিটর, ১টি ড্রেসিং টেবিল ও ৯৮টি টি-শার্ট ড্র এর পর ভাগ্যবান ব্যক্তিদের মাঝে প্রদান করেন অতিথিবৃন্দ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় মাওলানা আব্দুল মালেকর জানাজা সম্পন্ন, পারিবারিক কবরস্থানে দাফন

শাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম, সদস্য সচিব শফিকুল

সাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

খলিলনগর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল

তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় নারীর অধিকার ও ক্ষমতায়নে নাগরিক সমাজ সম্মেলন অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।