সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
কাতারে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান | চ্যানেল খুলনা

কাতারে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে কাতারে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে দোহায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস দোহা।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দূতাবাসের এক সতর্কবার্তায় বলা হয়েছে, উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তার স্বার্থে সব প্রবাসী বাংলাদেশিকে সামরিক স্থাপনার আশপাশ থেকে দূরে থাকতে হবে এবং নিজ নিজ বাসা বা নিরাপদ স্থানে অবস্থান করতে হবে। বিপদ কেটে না যাওয়া পর্যন্ত অতি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার জন্যও অনুরোধ জানানো হয়েছে।

একই সঙ্গে সবাইকে সব সময় প্রয়োজনীয় কিছু জিনিসপত্র সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে নগদ অর্থ, কাতার আইডি, হেলথ কার্ড, প্রয়োজনীয় ওষুধ, মোবাইল ফোনের চার্জার এবং শুকনো খাবারসহ জরুরি সামগ্রী।

দূতাবাস আরও জানিয়েছে, কাতারের প্রচলিত আইন ও নিয়মের প্রতি সম্মান প্রদর্শন করে কাতার সরকারের জারি করা নির্দেশনা ও বিবৃতি অনুযায়ী চলতে হবে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের পরিস্থিতি সম্পর্কিত ছবি বা ভিডিও আপলোড করা কাতারের আইনের পরিপন্থি হতে পারে। তাই সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রেও সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

কোনো জরুরি প্রয়োজনে প্রবাসী বাংলাদেশিদের দোহায় বাংলাদেশ দূতাবাসের হটলাইন নম্বর +৯৭৪ ৩৩৬৬২০০০–এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। এছাড়া প্রয়োজনে mission. doha@mofa. gov. bd ইমেইলেও যোগাযোগ করা যাবে বলে দূতাবাস জানিয়েছে।

https://channelkhulna.tv/

জাতীয় আরও সংবাদ

কৃষক সচ্ছল থাকলে ভালো থাকবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

শিগগিরই মাদক ও মানবপাচার বন্ধে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা নববর্ষ আমাদের সামনে এনেছে নতুন প্রত্যাশা ও সম্ভাবনা: প্রধানমন্ত্রী

কর্ণফুলী নদীতে অভিযান : ৬২ লাখ টাকার বিদেশি সিগারেট-শুঁটকিসহ আটক ১৬

বৈশাখের প্রথম দিনে যেমন থাকবে ঢাকায় আবহাওয়া

বৈশাখী শোভাযাত্রা ঘিরে ঢাবিতে কড়া নিরাপত্তা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।