সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কলারোয়ায় করোনাকে পুঁজি করে বাড়ছে নিত্যপণ্যের দাম | চ্যানেল খুলনা

কলারোয়ায় করোনাকে পুঁজি করে বাড়ছে নিত্যপণ্যের দাম

আরিফুল হক চৌধুরীঃ কলারোয়া উপজেলার বাজারগুলোতে করোনাভাইরাসকে পুঁজি করে লাফিয়ে লাফিয়ে বাড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিষপত্রের দাম। আবারও দাম বেড়েছে পিঁয়াজ, রসুন, আলু, আদা, মুসুরের ডালের। চালের দামও বৃদ্ধি পেয়েছে। রোববার সরেজমিনে বাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহের চেয়ে নিত্যপণ্যের দাম বেশী। গত সপ্তাহে পিঁয়াজের দাম ছিল ৩৫/৪০ টাকা, এখন পিঁয়াজের দাম ৫৫/৬০ টাকা। রসুনের দাম ছিল ৮৫/৯০ টাকা, এখন দাম ১২০/১৩০ টাকা। মুসুরের ডাল দাম ছিল ৭০/৭৫ টাকা, এখন দাম ৮৫/৯০ টাকা, আলুর দাম ছিল ১৮/২০ টাকা, এখন দাম ২৪/২৫ টাকা। তবে সবজি, ডিম ও মুরগীর দাম রয়েছে স্থিতিশীল। এই ভরা মৌসুমে পিঁয়াজ ও রসুনের দাম বৃদ্ধির ব্যাপারে কলারোয়া বাজারের এক খুচরা ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, কলারোয়া বাজারে পিঁয়াজ, রসুন ও আলু কিছু পাইকারী ব্যবসায়ীর নিয়ন্ত্রনে থাকার কারনে ইচ্ছামত দাম বাড়িয়ে যাচ্ছে। প্রশাসন কঠোরভাবে তদারকি করে এই সিন্ডিকেট ব্যবসায়ীদেরকে ধরতে পারলে বাজারে পিঁয়াজ, রসুন ও আলুর দাম স্থিতিশীল পর্যায়ে আসতে পারে। এই ব্যবসায়ীরা কলারোয়া থেকে শ্যামনগর পর্যন্ত এই বাজার নিয়ন্ত্রন করে। কলারোয়া পৌরসদরে বাজার করতে আসা এক এন.জিও’র কর্মী জাহাঙ্গীর আলম জনি জানান, গত সপ্তাহের চেয়ে বাজারে নিত্যপণ্যের সকল পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। আমাদের মত নির্দিষ্ট আয়ের লোকজন সবচেয়ে বেশী বিপদে পড়েছি। যেখানে সরকার বলছে নিত্যপণ্যের কোন ঘাটতি নেই অথচ বজারে যেয়ে দেখছি ঠিক তার উল্টোটা। দোকানদাররা করোনার কারনে বিভিন্ন অজুহাত দেখিয়ে এভাবেই নিত্যপণ্যের দাম নিচ্ছেন হাঁকিয়ে। এই জন্য তিনি স্থানীয় প্রশাসনের নিয়মিত বাজার মনিটরিং করে দ্রব্য মূল্যের দাম স্থিতিশীল রাখার জন্য বিনীত ভাবে অনুরোধ করেছেন। তা না হলে এই বৈশি^ক দূর্যোগে রোজার সময় বাজারে বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে এই সিন্ডিকেট ব্যবসায়ীরা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় মাওলানা আব্দুল মালেকর জানাজা সম্পন্ন, পারিবারিক কবরস্থানে দাফন

শাহজাতপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আকরাম, সদস্য সচিব শফিকুল

সাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

খলিলনগর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল

তালায় শাহাপুর-খানপুর সড়কের উদ্বোধন করলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় নারীর অধিকার ও ক্ষমতায়নে নাগরিক সমাজ সম্মেলন অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।