সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কলারোয়ায় অসহায় নারীর খাসি ছাগল মেরে খালে ফেলে দেয়ার অভিযোগ | চ্যানেল খুলনা

কলারোয়ায় অসহায় নারীর খাসি ছাগল মেরে খালে ফেলে দেয়ার অভিযোগ

কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধিঃ কলারোয়ায় পুর্বশত্রুতার জের ধরে এক অসহায় নারীর ১২হাজার টাকা মুল্যের একটি খাসি ছাগল মেরে খালে ফেলে দেয়ার অভিযোগ উঠেছে। এঘটনায় ওই নারী বাদী হয়ে থানা পুলিশে লিখিত ভাবে একটি অভিযোগ দিয়েছেন।
শুক্রবার সকালে ক্ষতিগ্রস্ত নারী উপজেলার দেয়াড়ার-কাশিয়াডাঙ্গা গ্রামের শক্তি বিশ্বাসের স্ত্রী সুপ্রিয়া বিশ্বাস জানান-তার স্বামী জিবীকা নির্বাহের জন্য সাগরে মাছ ধরার কাজ করেন। ২বৎসরের একটি শিশু ছেলে রেখে তিনি সাগরে মাছ ধরতে চলে গেছেন। এর ফাঁকে তার প্রতিবেশী সাবেক ইউপি সদস্য মমিন খানের ভাগ্নে ইমরান হোসেন (৩০) দীর্ঘ দিন ধরে তাকে কু-প্রস্তাব দিয়ে আসছে। সে হিন্দু সম্প্রাদায়ের মানুষ হওয়ায় লোক লর্জার ভয়ে বিষয়টি কাউকে জানায় নি। কিন্তু ইমরানের কথায় সে রাজি না হওয়াতে তার উপর ক্ষিপ্ত থাকে। এর পর থেকে লম্পট ইমরান তার উপর প্রতিশোধ নিতে বিভিন্ন সুযোগ খুজতে থাকে। গত ৫ ফেব্রুয়ারী বুধবার রাতে আমার ১২হাজার টাকা মুল্যের একটি খাসি ছাগল বাড়ী থেকে চুরি হয়ে যায়। সকালে অনেক জায়গায় খোজা খুজি করেও তা পাওয়া যায়নি। পরে বৃহস্পতিবার রাত ৯টার দিকে লোকমুখে জানতে পারি যে তার ছাগল ইমরানের মাছের ঘেরের সামনে মালোপাড়া খালের শেওলার উপর মরে পড়ে আছে। এবিষয়টি নিয়ে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের সহিত আলোচনা করে কোন সুরহা না হওয়ায় ক্ষতিগ্রস্ত সুপ্রিয়া বিশ্বাস বাদী হয়ে খোরদো পুলিশ ফাড়িতে লিখিত ভাবে
একটি অভিযোগ দেন। এদিকে অভিযুক্তকে খোজ করে পাওয়া না যাওয়ায় তার মন্তব্য নেয়া সম্ভব হয়নি। অন্যদিকে দেয়াড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবর রহমান মফে জানান-বিষয়টি তিনি শুনেছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যা মামলার প্রধান আসামীসহ গ্রেপ্তার ২

সাতক্ষীরায় আসামি ছিনিয়ে পুলিশকে অবরুদ্ধ, গ্রেপ্তার ৩

সাতক্ষীরায় পানিতে ডুবে আপন দুই ভাই বোনের মৃত্যু

মরিয়মের মৃত্যুর তদন্ত ও বিচারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ

সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, প্রতিহত বিজিবির

সাতক্ষীরায় স্বামী সন্তান রেখে প্রেমিকের বাড়িতে নারীর অবস্থান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।