সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
কলারোয়ার পানিকাউরিয়া হাইস্কুলের সভাপতি হলেন চেয়ারম্যান সাঈদ আলী গাজী | চ্যানেল খুলনা

কলারোয়ার পানিকাউরিয়া হাইস্কুলের সভাপতি হলেন চেয়ারম্যান সাঈদ আলী গাজী

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের পানিকাউরিয়া হাইস্কুলের ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, স্কুল পরিচালনার ক্ষেত্রে সকল অভিভাবক ও সদস্যদের নির্বাচনে উপজেলা পানিকাউরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নব-নির্বাচিত সভাপতি হলেন ইউপি চেয়ারম্যান সাঈদ আলী গাজী। এদিকে জনপ্রিয় এই নেতা ইউপি চেয়ারম্যান সাঈদ আলী গাজী পানিকাউরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়ে বিবৃতি প্রদান করেছেন। কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, পৌর আ.লীগের সভাপতি আজিজুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহাজাদা, কেরালকাতা ইউপি চেয়ারম্যান ভিপি মোরশেদ আলী, লাঙ্গলঝাড়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক এমএ কালাম, কেঁড়াগাছি ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক ইউপি চেয়ারম্যান ভুট্টো লাল গাইন, ইউপি সদস্য ফরদুজ্জামান ফরিদ, ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খান, পানিকাউরিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আলমগীর কবীর, সদস্য হুসাইন কবীর, আব্দুস সালাম, ইফাত আরা, আনিসুর রহমান, নুর ইসলাম খান, শাহারিয়ার খান, সাহাজুল হক, লতা পারভীন, ইব্রাহিম গাজী প্রমুখ।
উল্লেখ্য- ২৪নভেম্বর সকালে পানিকাউরিয়া হাইস্কুলের সকল সদস্যদের ভোটে তিনি সভাপতি নির্বাচিত হন।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় ২য় শ্রেণির ছাত্রীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষক অবরুদ্ধ

সাতক্ষীরায় ৭ হাজার লিটার পেট্রোলসহ তেলবাহী লরি আটক

তালায় ১০ লাখ টাকার টাইলস রাস্তা: ১৫ দিনেই উঠে যাচ্ছে টাইলস

তালায় সরকারি রাস্তা কেটে ঘের সম্প্রসারণের অভিযোগ

তালায় গৃহবধূর লাশ উদ্ধার, হত্যা না আত্মহত্যা দ্বিধায় পরিবার

তালায় বিশ্ব যক্ষা দিবস পালিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।