সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
কলারোয়া পৌরসভায় ওয়ার্ড কমিটির আলোচনা সভা | চ্যানেল খুলনা

কলারোয়া পৌরসভায় ওয়ার্ড কমিটির আলোচনা সভা

কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়া পৌরসভায় ওয়াস ও করোনা ভাইরাস সচেতনতামূলক ওয়ার্ড কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্র্যাকটিক্যাল এ্যাকশনের সহযোগিতায় ও পৌরসভার আয়োজনে বৃহস্পতিবার (২০আগস্ট) সকাল ১০ টার দিকে পৌরসভার অডিটোরিয়ামে ওই সভা অনুষ্ঠিত হয়। পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান বুলবুলে সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র শেখ জামিল হোসেন, সহকারী প্রকৌশলী ওয়াজিহুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) এসএম সোহরাওয়ার্দী হোসেন, কলারোয়া পৌরসভা প্রেসক্লাবের সভাপতি ডেইলি অবজারভার পত্রিকার প্রতিনিধি জুলফিকার আলী, উপজেলা সাংবাদিক পরিষদের সভাপতি আসাদুজ্জামান আসাদ, পৌরসভার সকল কর্মকর্তা ও ওয়ার্ড কমিটির সদস্যবৃন্দ প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন-উপজেলা প্র্যাকটিক্যাল এ্যাকশনের প্রোগ্রাম অফিসার শাহানাজ পারভীন মিনা। উল্লেখ্য-অনুষ্ঠানের সভাপতি পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান বুলবুল বলেন-করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে পৌরসভার ৯টি ওয়ার্ডের সংশ্লিষ্ট সকলকে সহযোগিতা এবং জনসাধারণকে করোনা ভাইরাস হিসেবে সতর্কতামূলক ভাবে নিজ নিজ আবাসে অবস্থানের জন্য বলা হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সাতক্ষীরা আরও সংবাদ

সুন্দরবনে মধু আহরণের অভিযোগে ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

জনতার সংবর্ধনায় দায়িত্ব গ্রহণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ১

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আলোচনা

সুন্দরবনে বনবিভাগের ছোড়া গুলিতে জেলে নিহতের অভিযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।