সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
কর্মীসভা সফলের লক্ষ্যে সদর থানা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা | চ্যানেল খুলনা

কর্মীসভা সফলের লক্ষ্যে সদর থানা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা

আগামী ৯ই জানুয়ারি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির উপস্থিতিতে অনুষ্ঠিতব্য কর্মীসভা সফল করার লক্ষ্যে শুক্রবার বিকাল ৪টায় কেডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে সদর থানা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি শরিফুল ইসলাম টিপুর সভাপতিত্বে এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক এ্যাডঃ ওমর ফারুক বনী’র সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের খুলনা বিভাগীয় সহ-সভাপতি মোঃ তৈয়বুর রহমান। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক একরামুল হক হেলাল।

বক্তব্য রাখেন খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিলর মোঃ ফারুক হিল্টন, এস এম ময়েজ উদ্দিন চুন্নু, শেখ আনোয়ার হোসেন আনু, সোহরাব হোসেন, সাইফুল ইসলাম মল্লিক, অহিদুজ্জামান হাওলাদার, আলহাজ্ব আলামিন হোসেন, মহিদুল ইসলাম, আবুল কালাম, মিজান সরদার, জাহিদুল ইসলাম বাচ্চু, সাইফুর রহমান জাহিদ, শামছুজ্জামান হীরা, পলাশ মোল্লা, কবির গাজী, কামরুল ইসলাম, আলাউদ্দিন জমাদ্দার, হাবিবুর রহমান স্বপন, মোঃ আসাদুজ্জামান রিপন, মোঃ আলামিন হোসেন,এরশাদ জলিল, মোঃ জসিম উদ্দিন, জামাল গাজী, আব্দুর রহীম, নুর ইসলাম, কবির হোসেন, নাহিদ হোসেন প্রমূখ। সভায় নেতৃবৃন্দ আগামী ৯ই জানুয়ারী’২০ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের “খুলনা বিভাগীয় টীম”-এর উপস্থিতিতে অনুষ্ঠিতব্য সদর থানা স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা সফল করার জন্য সদর থানা স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায়ের নেতা-কর্মীগনকে আহবান জানান।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

খুবির প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান ভূঁইয়ার স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সমাজে ন্যায়, নৈতিকতা ও ইসলামী আদর্শ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: জাহাঙ্গীর আলম

পবিত্র মাহে রমযানের শিক্ষাকে কাজে লাগিয়ে ন্যায়-ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সকলকে কাজ করতে হবে

খালেদা জিয়ার প্রজ্ঞা, সাহস ও আপসহীন নেতৃত্ব জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে

রমযানে দ্রব্যমূল্য সহনশীল ও ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে হবে : আবুল কালাম আজাদ

নানা আয়োজনের মধ্য দিয়ে খুবিসাস’র ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।