সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
কর্মচারী সংঘের প্রধান উপদেষ্টা পদ নিয়ে মুখ খুললেন হান্নান মাসউদ | চ্যানেল খুলনা

কর্মচারী সংঘের প্রধান উপদেষ্টা পদ নিয়ে মুখ খুললেন হান্নান মাসউদ

মোংলা বন্দর কর্মচারী সংঘের কার্যনির্বাহী কমিটির প্রধান উপদেষ্টা হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। এছাড়াও ওই সংগঠনের উপদেষ্টার পদ পেয়েছেন ঢাকার সমন্বয়ক আশরেফা খাতুন। পদ পাওয়ার বিষয় নিয়ে পোস্ট দিয়ে ব্যাখ্যা দিয়েছেন সমন্বয়ক হান্নান মাসউদ।

রোববার নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি বলেন, কোনো সরকারি প্রতিষ্ঠানের অথবা সংঘের উপদেষ্টা কিংবা সদস্য হইনি বরং দায়িত্ব নিয়েছি দীর্ঘ সময় ধরে নিপীড়িত-নির্যাতিত ও উপেক্ষিত শ্রমিক গোষ্ঠীকে ঐক্যবদ্ধ করার।

তিনি লিখেছেন, ‘ছাত্র-শ্রমিক-জনতা সব শ্রেণি-পেশার মানুষের অধিকার নিয়ে কথা বলা আমাদের দায়িত্ব ও কর্তব্য।

এই গণঅভ্যুত্থানে যেমন ছাত্রসমাজ সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছে, ঠিক তেমনি তাদের জন্য এ দেশের আপামর শ্রমিক-জনতা বুক পেতে দিয়েছে গুলির সামনে। তাদের যদি আমরা ভুলে যাই, এ হবে চরম নিষ্ঠুরতা।’

তিনি আরও লেখেন, ছাত্র-শ্রমিক-জনতা সব শ্রেণি-পেশার মানুষের জন্য লড়াইয়ে কোনো দ্বিধা নেই। আপনি কোন মহাজন যে এর বিরুদ্ধে দাঁড়াবেন!

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

কাঁঠালিয়ায় ইয়াবা কারবারি যুবলীগের সদস্যের কামড়ে এসআই আহত

সৌদিতে সড়ক দুর্ঘটনা, বাড়িতে ফিরেছে আহত ফাইজা

গোপালগঞ্জে দুই পক্ষে সংঘর্ষে নিহত ১, আহত ১১

বগুড়া-৬ উপ-নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় জুবাইদা, জাইমা ও শর্মিলা

হাতকড়া পরে মায়ের জানাজায় দুই ছেলে

নওগাঁয় বিয়ে বাড়িতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।