সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
করোনায় মৃত্যুতে ২য় স্থানে ব্রাজিল | চ্যানেল খুলনা

করোনায় মৃত্যুতে ২য় স্থানে ব্রাজিল

ব্রাজিলে বেড়েই চলেছে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। ইতোমধ্যে প্রাণহানিতে যুক্তরাজ্যকেও ছাড়িয়ে গেছে দেশটি। গত ২৪ ঘণ্টায় ব্রাজিলে মারা গেছেন আরও ৮৪৩ জন। ফলে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪১ হাজার ৯০১ জন।

করোনায় মৃত্যুর হিসাবে বর্তমানে বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। তাদের চেয়ে একমাত্র যুক্তরাষ্ট্রেই বেশি মানুষ মারা গেছেন।
যুক্তরাজ্যে সরকারি হিসাবে করোনায় মারা গেছেন ৪১ হাজার ৪৮১ জন। তবে সন্দেহজনক মৃত্যুগুলো যোগ করলে এই সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে যাবে। যদিও, লাতিন আমেরিকার দেশটিতেও করোনায় মৃত্যুর প্রকৃত সংখ্যা অনেক কম দেখানো হচ্ছে বলে মত বিশ্লেষকদের।

ব্রাজিলে অনেক দেশের তুলনায় করোনা সংক্রমণ শুরু হয়েছিল বেশ পরে। সেখানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছিল গত ২৬ ফেব্রুয়ারি। কিন্তু এরপর থেকেই হু হু করে বাড়তে থাকে আক্রান্তের সংখ্যা। ইতোমধ্যেই দেশটিতে ৮ লাখ ২৮ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন।

ব্রাজিলে দ্রুত সংক্রমণ বৃদ্ধির জন্য দেশটির প্রেসিডেন্ট জেইর বোলসোনারোর খামখেয়ালিপনাকেই দায়ী করেছেন অনেকে। সূত্র: দ্য গার্ডিয়ান।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে ইসরায়েলে হিজবুল্লাহর রকেট হামলা

লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলায় নিহত বেড়ে ২৫৪

লেবাননে হামলার পর বন্ধ হরমুজ প্রণালী, দাবি ইরানি সংবাদমাধ্যমের

ইরান ভালোমতো আলোচনা না করলে বুঝবে ট্রাম্প হেলাফেলা করার লোক নন

খুলে দেওয়া হলো হরমুজ, শুরু হলো জাহাজ চলাচল

ইরানের সঙ্গে গভীরভাবে কাজ করব, সেখানে আর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ হবে না

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।