সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
করোনায় মৃত্যু ১ লাখ ৮৪ হাজার, আক্রান্ত ২৬ লাখ ৩৭ হাজার | চ্যানেল খুলনা

করোনায় মৃত্যু ১ লাখ ৮৪ হাজার, আক্রান্ত ২৬ লাখ ৩৭ হাজার

চ্যানেল খুলনা ডেস্কঃ বিশ্বে করোনাভাইরাস বা কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ লাখ ৮৪ হাজার ২২৬ জনের। এ ভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৭ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন বিশ্বের ২৬ লাখ ৩৭ হাজার ৭২৩ জন। এদের মধ্যে বর্তমানে ১৭ লাখ ৩৫ হাজার ৬৮৫ জন চিকিৎসাধীন এবং ৫৬ হাজার ৬৭৯ জন (৩ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।
এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ৭ লাখ ১৭ হাজার ৮১২ জন (৮০ শতাংশ) সুস্থ হয়ে উঠেছেন এবং ১ লাখ ৮৪ হাজার ২২৬ জন (২০ শতাংশ) রোগী মারা গেছেন।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়া নভেল করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বুধবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২০ জনে। এছাড়া এ পর্যন্ত মোট ৩ হাজার ৭৭২ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন বলে জানিয়েছে সরকার।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

বাংলাদেশের ‘ট্রাম্প মহিষ’ নিয়ে মজার প্রতিক্রিয়া জানাল ইরান

রাস্তায় সিসিটিভি বসিয়ে সেনা চলাচলের তথ্য পাকিস্তানে পাচার, পাঞ্জাবে গ্রেপ্তার একজন

সমৃদ্ধকৃত ইউরেনিয়াম ইরানেই থাকবে, মোজতবা খামেনির নির্দেশ

বেইজিং সফরে পুতিন: ২০ চুক্তি স্বাক্ষর, আরও ২০টির সম্ভাবনা

যুদ্ধের ক্ষতিপূরণসহ যুক্তরাষ্ট্রের কাছে যেসব দাবি জানিয়েছে ইরান

সরকারি টাকায় ডেটিং করে বেড়াচ্ছেন এফবিআইপ্রধান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।