সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
করোনার হিন্দু-মুসলমান আছে কিনা জানতে মোদিকে মমতার প্রশ্ন | চ্যানেল খুলনা

করোনার হিন্দু-মুসলমান আছে কিনা জানতে মোদিকে মমতার প্রশ্ন

আন্তর্জাতিক ডেস্কঃকরোনার সময় কেবল দাঙ্গা আর বদনামের রাজনীতিই করে চলেছে বিজেপি বলে অভিযোগ পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। নবান্নে সাংবাদিক বৈঠক করে বিজেপিকে এবার একহাত নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বলেন, ‘বাংলাকে অপমান করতে পারেন কারণ আপনারা বাংলার নন বলে।’

এদিন তিনি বিজেপি প্রধানদের উদ্দেশ্য করে জানিয়ে দেন, ‘বাংলা সব ধর্মকে একসঙ্গে নিয়ে চলে। আমিও একসময় বিরোধী ছিলাম। অভিযোগ থাকলে গণতন্ত্রে জানানোর ব্যবস্থা আছে। হিংসা হলে পুলিশকে বলেছি কঠোর ব্যবস্থা নিন।’

তথ্য দিয়ে তিনি জানান, ‘বড় রাজ্যগুলোর ক্ষেত্রে আমরা এখনও ১০ নম্বরে। চ্যালেঞ্জ করে বলছি, গত ১০ বছরে বাংলার স্বাস্থ্যক্ষেত্রে যা উন্নতি হয়েছে, দেশের কোথাও হয়নি। অথচ এই পরিস্থিতিতেও কুৎসা, দাঙ্গা করে চলেছেন। পারছেন? লজ্জা করে না।’ করোনা নিয়ে ধর্মীয় রাজনীতিতেও বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, ‘করোনায় হিন্দু-মুসলমান আছে নাকি হার্ট অ্যাটাকে আছে? দাঙ্গা করে থাকলে যে করে থাকুক, সে যেই হোন। তাঁদের গ্রেফতার করতেই হবে। সাম্প্রদায়িক কথা বললে আমাকেও ছাড় নয়। কোভিড লড়ব, দাঙ্গাও করব, সেটা হয় না।’

তিনি বলেন, ‘আমি প্রধানমন্ত্রীকেও জানিয়েছি, অন্য রাজ্য তো আরও ভুগছে, আমরা তো কোনও কথা বলছি না। মহারাষ্ট্র, গুজরাতে এত আক্রান্ত মানুষ। ওরা তো লড়াই করছে। আমাদের সমবেদনা রয়েছে। কিন্তু এখানে শুধু রাজনীতি আর বদনাম। একদিন বিবেক বলবে, দুঃসময়ে মানুষের পাশে থাকছেন না।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।