সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
করোনার পাশাপাশি ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতন থাকতে হবে : সিটি মেয়র | চ্যানেল খুলনা

করোনার পাশাপাশি ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতন থাকতে হবে : সিটি মেয়র

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, করোনা সংক্রমণ প্রতিরোধের পাশাপাশি সকলকে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতন থাকতে হবে। এজন্য সামাজিক দুরত্ব বজায় রাখা, স্বাস্থ্য বিধি মেনে চলা ও আশপাশের পরিবেশ পরিস্কার-পরিচ্ছন্ন রাখা জরুরী। তিনি বলেন, যে সব রোগের প্রতিষেধক নেই তা ব্যক্তিগত ও পারিবারিক স্বাস্থ্য সচেতনতার মাধ্যমে অনেকাংশে প্রতিরোধ করা যায়। তাই ডেঙ্গু ও চিকুনগুনিয়া মহামারী আকারে ছড়িয়ে পড়ার আগে প্রতিরোধমুলক ব্যবস্থা জোরদার করা হচ্ছে বলে সিটি মেয়র উল্লেখ করেন।

সোমবার (৫ অক্টোবর) সকাল ৯টায় নগরীর ৩১ নং ওয়ার্ডস্থ চানমারী এলাকায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে মশকনিধন কার্যক্রম ও সচেতনতামুলক প্রচারাভিযান উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। তিনি হ্যান্ডস্প্রের মাধ্যমে ওষুধ ছিটিয়ে ২১দিন ব্যাপী এ কার্যক্রমের উদ্বোধন করেন। বাংলাদেশ সরকার, এফসিডিও ও ইউএনডিপি’র অর্থায়নে কেসিসি’র তত্ত্বাবধানে পরিচালিত ‘প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন’ প্রকল্পের আওতায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রকল্পের ওয়ার্ড সিডিসি’র সদস্যগণ এ কার্যক্রম বাস্তবায়ন করছে।

কেসিসি’র স্থানীয় কাউন্সিলর মোঃ আরিফ হোসেন মিঠু, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের টাউন ম্যানেজার মোঃ মোস্তফা, কেসিসি’র সহকারি কঞ্জারভেন্সি অফিসার নূরুন্নাহার এ্যানী, আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক ক্রীড়াচক্রের সভাপতি মোঃ শামীমুর রহমান শামীম, সূর্য্যরে কিরণ সংস্থার সভাপতি মঈনুল ইসলাম কিরণ, আলোর পথে যুব সংস্থার সভাপতি রহিমা আক্তার মনি, মহিলা নেত্রী ফেরদৌসি সুলতানা সাথী, শাহিনা বেগম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

সোনাডাঙ্গায় এনসিপি পরিচয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় ইমরান মুন্সী হত্যা মামলার আসামি গ্রেপ্তার

খুলনায় এনসিপির শ্রমিক নেতাকে গুলির ঘটনায় তন্বীসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

খুলনায় যুবকের দুই হাতের কব্জি কেটেছে সন্ত্রাসীরা

নারী সঙ্গী ও মাদক নিয়ে বাগবিতণ্ডায় খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।