সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
করোনার দ্বিতীয় ডোজের টিকা নিলেন আলহাজ্ব শেখ আফিল উদ্দিন এমপি | চ্যানেল খুলনা

করোনার দ্বিতীয় ডোজের টিকা নিলেন আলহাজ্ব শেখ আফিল উদ্দিন এমপি

“করোনায় ভয় নয়, সচেতনতাই হবে জয়” এই প্রতিপাদ্যে কোভিড-১৯ এর দ্বিতীয় ডোজ টিকা নিলেন ৮৫ যশোর-১ (শার্শা)’র মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন।

মঙ্গলবার বেলা ১১টার সময় শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনাকালীন সময়ের একজন সম্মুখ সারির যোদ্ধা হিসেবে কোভিড-১৯ ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করলেন তিনি।

শার্শার উন্নয়নের রুপকার, দেশরত্নের আস্থাভাজন, করোনাকালীন সময়ে যে মানুষটি নিজের ও পরিবারের মায়াত্যাগ করে শার্শার জনগণের পাশে ছিলেন ছাঁয়ার মত।

জানের ও প্রাণের নন্দিত জননেতা, দেশবরেণ্য শিল্পপতি শেখ আফিল উদ্দিন এমপি মহোদয়ের করোনার দ্বিতীয় ডোজের টিকা গ্রহণ করাই ব্যাপক আস্থা ফিরেছে জনগণের মাঝে।

এসময় করোনা ভ্যাকসিন নিয়ে সৃষ্ট গুজবে কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করেন তিনি পাশাপাশি সবাইকে করোনা ভ্যাকসিন নিতে আহবান জানান তিনি।

পরিশেষে সফল রাষ্ট্রনায়ক, বঙ্গবন্ধু কন্যা, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শার্শার এই প্রিয় নেতা।

এসময় আলহাজ্ব শেখ আফিল উদ্দিন এমপি মহোদয়ের সাথে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিলসহ অনেকে।

https://channelkhulna.tv/

যশোর আরও সংবাদ

শার্শায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

যশোরের শার্শায় আল আমিন হোসেন নামে এক পল্লী চিকিৎসককে কুপিয়ে হত্যা

যশোরে যুবকের পেটে মিলল ২২০০ ইয়াবা বড়ি

ভারতে যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশনে হত্যা মামলার দুই আসামী আটক

ভারতে পাচার হওয়া ২৮ বাংলাদেশী শিশু-কিশোরকে বেনাপোল চেকপোস্ট দিয়ে হস্তান্তর

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে নির্বাচনের দিন পাসপোর্টধারী যাত্রী যাতায়াত বন্ধ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।