সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
করোনার টিকার নিবন্ধন এবার বিকাশে | চ্যানেল খুলনা

করোনার টিকার নিবন্ধন এবার বিকাশে

বিকাশ অ্যাপের মাধ্যমে করোনাভাইরাসের টিকার জন্য সুরক্ষা পোর্টালে নিবন্ধন করা যাবে। এতে সহজেই যে কেউ টিকার জন্য নিবন্ধন করতে পারবেন বলে জানিয়েছে বিকাশ কর্তৃপক্ষ।

বিকাশের কর্পোরেট কমিউনিকেশন বিভাগের ডেপুটি ম্যানেজার রুকসানা আকতার মিলি ঢাকা পোস্টকে বলেন, কোভিড-১৯ টিকার কেন্দ্রীয়ভাবে নিবন্ধনের জন্য ‘সুরক্ষা’ পোর্টালকে সবার কাছে আরও সহজে পৌঁছাতে এ উদ্যোগ নিয়েছে বিকাশ কর্তৃপক্ষ। এর ফলে টিকা নিবন্ধনেও উৎসাহ বাড়বে।

বিকাশের পক্ষ থেকে জানানো হয়, বিকাশ অ্যাপের সাজেশন সেকশন থেকে সুরক্ষা পোর্টালে মুহূর্তেই কোভিড-১৯ টিকার নিবন্ধন সম্পন্ন করতে পারবেন গ্রাহক। সাজেশন বক্সে সুরক্ষা লোগোতে ক্লিক করলেই গ্রাহক সরাসরি পৌঁছে যাবেন সুরক্ষা পোর্টালে। এর মাধ্যমে পছন্দ অনুসারে বাংলায় বা ইংরেজিতে নিবন্ধন করা যাবে।

নিবন্ধনের জন্য গ্রাহকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি), মোবাইল নম্বরসহ সংশ্লিষ্ট কিছু তথ্যের প্রয়োজন হবে। শুরুতে পোর্টালের নিবন্ধন আইকনে ক্লিক করতে হবে। পরের ধাপে পরিচয় যাচাই করতে হবে। অর্থ্যাৎ যিনি নিবন্ধন করছেন তিনি কোন ক্যাটাগরিতে পড়ছেন তা নির্বাচন করবেন।

এবার জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্ম তারিখ ও বছর দিতে হবে। নিচে একটি কোড পূরণ করলে পরের ধাপে চলে যাবেন। তথ্য যাচাই হয়ে গেলে কোন এলাকার কোন হাসপাতালে টিকা দিতে ইচ্ছুক তা নির্বাচন করতে হবে। এবং অন্যান্য শারীরিক অসুস্থতার তথ্য পূরণ করতে হবে। সব শেষে মোবাইলে আসা ওয়ান-টাইম-পাসওয়ার্ড (ওটিপি) দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

স্ক্রিনে নিবন্ধন অংশে গ্রাহক ‘টিকা কার্ড সংগ্রহ’ অপশনটি দেখতে পাবেন। সেখান থেকে কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। পরে এসএমএস এর মাধ্যমে টিকার তারিখ পেয়ে যাবেন। যাদের নিবন্ধনি এরইমধ্যে সম্পন্ন হয়েছে তারা পোর্টালের নিবন্ধন স্ট্যাটাস থেকে বর্তমান অবস্থার তথ্যও পাবেন।

বিকাশের পক্ষ থেকে বলা হয়, কোথাও না গিয়ে ঘরে বসে বিদ্যুৎ বিল দেওয়া, মোবাইল রিচার্জ, সেন্ড মানি, অ্যাড মানি, পেমেন্ট এর মত সেবাগুলোর কারণে বিকাশ অ্যাপটি এখন অনেক মানুষের প্রতিদিনের ব্যবহারের অ্যাপ। ফলে গ্রাহকদের কাছে সুরক্ষা পোর্টালকে আরও সহজলভ্য করতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতর ও বিকাশের যৌথ উদ্যোগটি নেওয়া হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

অর্থনীতি আরও সংবাদ

সোনার দাম কমল ২২১৫ টাকা

যমুনা সেতুর পরিত্যক্ত রেললাইন যুক্ত হবে সড়কে, চীনা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সাক্ষর

১০ দিনে ১২৮ কোটি ডলার রেমিট্যান্স

৮০০ কোটি ডলার ‘উত্তরাধিকার কর’ দিল স্যামসাং পরিবার, বাংলাদেশেও বাস্তবায়নের পরিকল্পনা

লিটারে ৪ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম

সোনা ও রুপার দাম কমেছে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।