সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
করোনা সংক্রমণ ঠেকাতে আগের পদক্ষেপে ফিরতে চান প্রধানমন্ত্রী | চ্যানেল খুলনা

করোনা সংক্রমণ ঠেকাতে আগের পদক্ষেপে ফিরতে চান প্রধানমন্ত্রী

করোনাভাইরাস শুরুর পর থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে চলাসহ নানান ধরনের নির্দেশনা এসেছে। রবিবার (২৮ মার্চ) স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির ভাষণেও করোনারোধে প্রধানমন্ত্রী কিছু নির্দেশনা দিয়েছেন।নতুন করে করোনা সংক্রমণের তীব্রতা বৃদ্ধির বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও নির্দেশ দিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত মূল অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

প্রধানমন্ত্রী বলেছেন, ‘যেহেতু করোনাভাইরাসের প্রাদুর্ভাব আবার দেখা গেছে ও এই ভাইরাসটাও আবার ভিন্ন ভিন্নভাবে এসেছে। তাই আমাদের ঠিক আগের মতো বিভিন্ন পদক্ষেপ নিতে হবে। এই প্রাদুর্ভাব কত দিন থাকবে, আমরা জানি না। তার জন্য আমাদের প্রস্তুতিটা থাকতে হবে।’

১. মাস্ক ছাড়া বাইরে যাওযা যাবে না
২. সামাজিক দূরত্ব মেনে চলতে হবে
৩. প্রত্যেকটি সভা বা সিম্পোজিয়াম, সেমিনার বা প্রশিক্ষণ কর্মশালা সামাজিক দূরত্ব মেনে করতে হবে
৪. যত দূর সম্ভব খোলা জায়গায় কর্মসূচি করতে হবে।

এ সময় করোনার টিকাদান কর্মসূচি চলবে বলও তিনি উল্লেখ করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

নিরাপত্তার ঘেরাটোপে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে দেবেন না

যারা বাজেটকে ‘চানাচুর’ আখ্যা দেয় তারা বন্ধু না : প্রধানমন্ত্রী

একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চলসহ ৫ প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি টাকা

ফকিরহাটে কৃষক দল নেসেপ্টেম্বর-অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন : মির্জা ফখরুল

বেনজীরকে দেশে ফেরাতে নথি আরবি ভাষায় অনুবাদ, প্রত্যর্পণ প্রক্রিয়া জোরদার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।