সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
করোনা সংকটে নিম্ন আয়ের মানুষদের পাশে গ্লোবাল খুলনা | চ্যানেল খুলনা

করোনা সংকটে নিম্ন আয়ের মানুষদের পাশে গ্লোবাল খুলনা

নিজস্ব প্রতিবেদকঃ করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ রোধে সারাদেশে চলছে কার্যত লকডাউন। নিত্য প্রয়োজনীয় দোকান ব্যতীত সকল দোকান বন্ধ করা হয়েছে। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ।
এমন পরিস্থিতিতে নগরীর গোবরচাকা এলাকায় নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়িয়েছে গ্লোবাল খুলনা। বুধবার (১ এপ্রিল) নগরীর গোবরচাকা এলাকার শাহ বাড়ীর মোড়ে স্থানীয় খেটে খাওয়া দিনমজুর, রিকশাচালক, অসচ্ছল দোকানদার, নিম্ন আয়ের শ্রমজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার ৩শ’ পরিবারের মাঝে ধারাবাহিক ভাবে বিতরণ করা হচ্ছে। প্রতিটি প্যাকেটে কমপক্ষে পাচ থেকে ছয় দিনের খাবার ব্যবস্থা হিসাবে চাল, ডাল, পেয়াজ, আলু, লবণ ও তেল বিতরণ করা হয়।

উক্ত কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজী মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ গাজী মিজানুর রহমান। সার্বিক তত্তাবধানে ছিলেন, গ্লোবাল খুলনার আহবায়ক শাহ মামুনুর রহমান তুহিন। এসময় আরো উপস্থিত ছিলেন সিটি গার্লস স্কুলের প্রধান শিক্ষক শাহ জিয়াউর রহমান স্বাধীন, শাহ আশরাফ, সোহেল চৌধুরী, চ্যানেল খুলনা’র সিইও মোঃ হাসানুর রহমান তানজির, বেল্লাল হোসেন সজল, শাহ আরিফুর রহমান সৈকত, নুরুল আমিন, প্রান্ত বিশ্বাস সহ প্রমূখ।
এছাড়াও এলাকার বিভিন্ন স্থানে প্রতিদিন জীবাণু নাশক ওষুধ ছিটানো হচ্ছে।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনা-২ আসনে মহানগর বিএনপির প্রচারণা শুরুনতুন বাংলাদেশ গড়ার যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান : মঞ্জু

সোনাডাঙ্গায় এনসিপি পরিচয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় ইমরান মুন্সী হত্যা মামলার আসামি গ্রেপ্তার

খুলনায় এনসিপির শ্রমিক নেতাকে গুলির ঘটনায় তন্বীসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

খুলনায় যুবকের দুই হাতের কব্জি কেটেছে সন্ত্রাসীরা

নারী সঙ্গী ও মাদক নিয়ে বাগবিতণ্ডায় খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।