সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
করোনা ভাইরাস মোকাবেলায় বাংলাদেশকে সহায়তা করেছে ভারত | চ্যানেল খুলনা

করোনা ভাইরাস মোকাবেলায় বাংলাদেশকে সহায়তা করেছে ভারত

চ্যানেল খুলনা ডেস্কঃ করোনা ভাইরাস ( কোভিড-১৯) মোকাবেলায় বাংলাদেশকে সহায়তা করেছে প্রতিবেশি রাষ্ট্র ভারত। ইতোমধ্যে ৩০ হাজার সার্জিক্যাল মাস্ক এবং ১৫ হাজার হেড কভার বাংলাদেশকে দিয়েছে ভারত। দুই দেশের পারস্পরিক সহযোগতীয় কোভিড-19 সংক্রমন কাটিয়ে ওঠা সম্ভব হবে।
বুধবার ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন সূত্র জানায়, ভারতের ‘প্রতিবেশী প্রথমে’ নীতির অংশ হিসেবে এবং কোভিড-১৯ এর বিস্তার রোধ করার জন্য একটি সমন্বিত আঞ্চলিক উদ্যোগ নিতে ১৫ মার্চ ২০২০ ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং অন্যান্য সার্ক নেতৃবৃন্দ একটি ভিডিও সম্মেলন করেন। এই অঞ্চলের প্রতি ভারতের প্রতিশ্রুতি বাস্তবায়নে ২৫ মার্চ ২০২০ তারিখে ভারত ৩০ হাজার সার্জিক্যাল মাস্ক এবং ১৫ হাজার হেড কভার বাংলাদেশ সরকারের কাছে সহায়তা হিসেবে হস্তান্তর করেছে। হাই কমিশনার শ্রীমতী রীভা গাঙ্গুলি দাশ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের কাছে এই সহায়তা হস্তান্তর করেন। এসকল সামগ্রী কোভিড-১৯ এর বিস্তার মোকাবেলায় বাংলাদেশ সরকারের প্রচেষ্টায় সহায়ক হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণা অনুসারে প্রাথমিকভাবে ভারতের এক কোটি মার্কিন ডলার সহায়তা নিয়ে কোভিড-১৯ জরুরী তহবিল গঠিত হয়। পরবর্তীতে, বাংলাদেশ সরকারসহ সার্কের বিভিন্ন দেশ কোভিড-১৯ জরুরী তহবিলে অবদান রেখেছে। করেনা প্র্রতিরোধে সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ এবং নিজেদের সেরা অনুশীলনগুলো বিনিময়ের জন্য ভারত ও বাংলাদেশের ডাক্তার এবং অন্যান্য অংশীদারদের মধ্যে ভিডিও সম্মেলন পরিচালনা করার প্রস্তুতিও চলছে।বন্ধু ও প্রতিবেশী হিসেবে প্রতিকূল সময়ে ভারত বাংলাদেশের পাশে দাঁড়াতে প্রস্তুত। ভারত, বাংলাদেশ এবং অন্যান্য সার্ক দেশ ঐক্যবদ্ধভাবে কোভিড-১৯ সংক্রমণে সৃষ্ট পরিস্থিতি কাটিয়ে উঠতে পারবে বলে হাই কমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’, সম্প্রীতি রক্ষায় তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

বৃহস্পতিবার খুলনা-বাগেরহাট সফরে আসছে প্রধানমন্ত্রী তারেক রহমান

সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ, বছরে বাড়বে বিদ্যুৎ বিল সাশ্রয়

প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরার চেষ্টা, প্রত্যাহার রাজশাহী বিভাগীয় কমিশনার

বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারে গুরুত্ব

আইএমএফের সঙ্গে আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।