সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
করোনা থেকে সুস্থ হয়ে যা বললেন পাকিস্তানি ওপেনার | চ্যানেল খুলনা

করোনা থেকে সুস্থ হয়ে যা বললেন পাকিস্তানি ওপেনার

চ্যানেল খুলনা ডেস্কঃকরোনাভাইরাসকে ভয় পাওয়ার কিছু নেই। আবার হালকাভাবে নিলেও বিপদ। আতঙ্কিত হওয়া যাবে না, তবে সতর্ক থাকতে হবে। সবার প্রতি এমন পরামর্শই পাকিস্তানি ক্রিকেটার তৌফিক উমরের।

সপ্তাহ দুয়েক আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন পাকিস্তানি এই ওপেনার। তবে ভক্তদের জন্য স্বস্তির খবর, সুস্থ হয়ে উঠেছেন তিনি। করোনা আক্রান্ত সময়ের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে এই ক্রিকেটার বলেন, ভাইরাসটিকে গুরুত্বের সঙ্গে দেখা উচিত সবার।

পাকিস্তানে করোনা পরিস্থিতি মোটেই ভালো নয়। দেশটিতে ৯৩ হাজারের অধিক মানুষ এই রোগটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে। মারা গেছেন ২ হাজারের বেশি।

পাকিস্তানের ক্রিকেট অঙ্গনেও পড়েছে করোনার ভয়াল থাবা। চলতি সপ্তাহেই দুজন প্রথম শ্রেণির ক্রিকেটার রিয়াজ শেখ আর জাফর সরফরাজ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তৌফিক উমরের করোনা আক্রান্ত হওয়ার খবর শুনে তাই বিচলিত হয়ে পড়েছিলেন তার ভক্তরা।

পাকিস্তানের হয়ে ৪৪ টেস্ট আর ২২টি ওয়ানডে খেলা বাঁহাতি এই ওপেনার গত দুই সপ্তাহ আইসোলেশনে ছিলেন। পরিবার থেকে ছিলেন দূরে। সব নিয়ম মেনে চিকিৎসা নিয়েছেন। অবশেষে তিনি সুস্থ হয়ে উঠেছেন।

‘ইন্ডিয়া টিভি’র সঙ্গে আলাপকালে তৌফিক তার অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে বলেন, ‘আমি সবাইকে বলব, তারা যেন নিজেদের খেয়াল রাখেন এবং কোভিড-১৯ ভাইরাসকে সিরিয়াসলি নেন। সামাজিক দূরত্ব এবং সুরক্ষার মধ্যে থাকতে হবে সবাইকে। আমি দুই সপ্তাহ আলাদা ছিলাম, পরিবারের শিশু এবং বয়স্কদের কাছ থেকে দূরে ছিলাম।’

পাকিস্তানের এই ওপেনার যোগ করেন, ‘আমি মানুষকে বলব, টেস্টে পজিটিভ আসলে ভয় পাওয়ার কিছু নেই। বরং আমার পরামর্শ হলো, সবাই যেন তার ইমিউন সিস্টেম (রোগ প্রতিরোধ ক্ষমতা) বাড়ানোর প্রতি জোর দেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।