সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
করোনা আক্রান্ত চেয়ারম্যানের সঙ্গে মিটিং করলেন ১২ চেয়ারম্যান | চ্যানেল খুলনা

করোনা আক্রান্ত চেয়ারম্যানের সঙ্গে মিটিং করলেন ১২ চেয়ারম্যান

3d coronavirus infection spread covid-19 pandemic background

সাতক্ষীরা প্রতিনিধিঃসাতক্ষীরার শ্যামনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হাই সিদ্দিকী ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আতাউল হক দোলনসহ ইউনিয়ন পরিষদের ১২ জন চেয়ারম্যানকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তাদেরকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়। আগামী সাতদিন তারা স্বাস্থ্যবিধি মেনে হোম কোয়ারেন্টিনে থাকবেন।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. অজয় কুমার সাহা বলেন, ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিএম শোকর আলীর করোনাভাইরাস শনাক্ত হয়। তার সঙ্গে মিটিং করেছেন ১২ চেয়ারম্যান ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হাই। এজন্য সবাইকে হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেয়া হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) থেকে আগামী সাতদিন হোম কোয়ারেন্টিনে থাকবেন তারা।

শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ.ন.ম আবুজর গিফারী বলেন, করোনা পজিটিভ শনাক্ত হওয়া ইউপি চেয়ারম্যানের সঙ্গে সভায় উপস্থিত সবাইকে স্বাস্থ্যবিধি মেনে হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে। সতর্কতার সঙ্গে অতিপ্রয়োজনীয় কাজ করবেন তারা। আগামী সাতদিন পর্যবেক্ষণে থাকার পর পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় সংসদ সদস্য ইজ্জত উল্লাহ’র সংবর্ধনা অনুষ্ঠিত

তালায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

তালায় জামায়াতে ইসলামীর উদ্যোগে যাকাত শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত!

সাতক্ষীরায় দুই শিশুকে যৌন নির্যাতন ও ধর্ষণচেষ্টার অভিযোগ, প্রতিবেশী যুবকের বিরুদ্ধে

প্রেসক্লাবে ঢুকে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

তালায় জোরপূর্বক জমি দখলের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দায়ের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।