সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
কমিটি গঠনকে কেন্দ্র করে তালা উপজেলা যুবদলের প্রতিবাদ সমাবেশ | চ্যানেল খুলনা

কমিটি গঠনকে কেন্দ্র করে তালা উপজেলা যুবদলের প্রতিবাদ সমাবেশ

তালায় যুবদলের কমিটি গঠনকে কেন্দ্র করে যুবদলের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ এপ্রিল) দুপুরে তালা শহিদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয় মোড় এলাকায় এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সম্প্রতি উপজেলা যুবদলের সাথে সমন্বয় না করে জেলা যুবদল তালার তিনটি ইউনিয়নের আংশিক কমিটি প্রদান করলে তালা উপজেলা যুবদলের উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের সভাপতি মীর্জা আতিয়ার রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলেল সদস্য সচিব শেখ মোস্তাফা হোসেন মন্টু, যুগ্ম সম্পাদক সাইদুর রহমান সাইদ, ফারুক হোসেন রানা, শাহিনুর রহমান, মেহেদী হাসান, আসাদ প্রমুখ। বক্তারা এ সময় অবিলম্বে সকল ইউনিয়ন কমিটি বাতিল করে উপজেলার সাথে সমন্বয় করে ত্যাগীদের কমিটিতে আনার দাবি জানান। সমাবেশে উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মরা উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আলোচনা

সুন্দরবনে বনবিভাগের ছোড়া গুলিতে জেলে নিহতের অভিযোগ

সাতক্ষীরায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, স্বামী পলাতক

‎তালায় অবসর প্রাপ্ত শিক্ষকের দখলীয় সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা, থানায় অভিযোগ!

তালায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের গ্রেপ্তার ও লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন

তালায় গোপালপুর খালে মাছ ধরতে এসে বৃদ্ধের মৃত্যু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।