সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
কবি হালিম নজরুলের পিতার মৃত্যুতে জাতীয় মানবাধিকার সমিতির শোক | চ্যানেল খুলনা

কবি হালিম নজরুলের পিতার মৃত্যুতে জাতীয় মানবাধিকার সমিতির শোক

বাংলাদেশের অন্যতম জনপ্রিয় কবি, ৯০ দশকের তুখোড় ছাত্রনেতা হালিম নজরুলের পিতা বাধর্ক্যজনিত কারনে আজ সকাল ৮ টায় ইন্তেকাল করেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা, মহাসচিব এডভোকেট সাইফুল ইসলাম সেকুল এবং সাংগঠনিক সম্পাদক লায়ন আল আমিন। এছাড়াও আরো শোক প্রকাশ করেন সাবেক ছাত্রনেতা ইঞ্জিনিয়ার এ কে জাহিদ, আল মামুন, ফকির শহীদুল ইসলাম সহ ঢাকাস্থ খালিশপুর উন্নয়ন ফোরামের নেতৃবৃন্দ। শোক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, তিনি একজন সৎজন হিসেবে খুলনা, খালিশপুর ও কুষ্টিয়ায় নিজ এলাকায় সকলের কাছে খুবই শ্রদ্ধাভাজন ছিলেন। ছোটবেলায় তার সাথে আমাদের অনেক স্মৃতি রয়েছে। খালিশপুর তার বাড়িতে, তার আদর স্নেহ ও ভালোবাসা এখনো মনে পড়ে।আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
Aa

https://channelkhulna.tv/

শোক আরও সংবাদ

আমার দেশ পত্রিকার ব্যুরো প্রধান শাওনের পিতার মৃত্যুতে ইসলামী আন্দোলন নগর কমিটির শোক

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এমইউজে খুলনা ও বিএফইউজের শোক

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে খুলনায় বিএনপির শোক

খালেদা জিয়ার ৪১ বছরের নেতৃত্বের অবসান: শেষ হলো এক মহাকাব্যিক রাজনৈতিক যাত্রা

খালেদা জিয়ার জানাজা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, বেলা ২টায়

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।