সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
কক্সবাজার পৌঁছেছে মিয়ানমারের ৯ সদস্যের প্রতিনিধি দল | চ্যানেল খুলনা

কক্সবাজার পৌঁছেছে মিয়ানমারের ৯ সদস্যের প্রতিনিধি দল

চ্যানেল খুলনা ডেস্কঃরোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ার অংশ হিসেবে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলতে দুই দিনের সফরে কক্সবাজার পৌঁছেছে মিয়ানমারের নয় সদস্যের একটি প্রতিনিধি দল। বুধবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে একটি বেসরকারি ফ্লাইটে তারা কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান।বিমানবন্দর থেকে দুপুর ১২টার দিকে উখিয়ার কুতুপালং ক্যাম্প-৪ এক্সটেনশনের উদ্দেশে রওনা হন প্রতিনিধি দলের সদস্যরা। সেখানে পৌঁছে রোহিঙ্গা নেতাদের সঙ্গে কথা বলেন তারা।

এ দিকে, আন্তর্জাতিক সংস্থা ও অর্থনৈতিক বিভাগের ডিরেক্টর জেনারেল চ্যান অ্যায়ের নেতৃত্বে নয় সদস্যের প্রতিনিধি দলটি আজ দুপুরে উখিয়ার কুতুপালং ক্যাম্প-৪ এক্সটেনশনে রোহিঙ্গা নেতাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়ে আলাপ-আলোচনা হয়। একইভাবে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) হিন্দু রোহিঙ্গাদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে দলটির।

পরে বৃহস্পতিবার বিকালে ঢাকার উদ্দেশে তাদের কক্সবাজার ত্যাগ করার কথা রয়েছে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

সৌদিতে সড়ক দুর্ঘটনা, বাড়িতে ফিরেছে আহত ফাইজা

গোপালগঞ্জে দুই পক্ষে সংঘর্ষে নিহত ১, আহত ১১

বগুড়া-৬ উপ-নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় জুবাইদা, জাইমা ও শর্মিলা

হাতকড়া পরে মায়ের জানাজায় দুই ছেলে

নওগাঁয় বিয়ে বাড়িতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

বগুড়ায় চাঁদাবাজির মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।