সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ওমানের সুলতানের মৃত্যুতে সোমবার বাংলাদেশে রাষ্ট্রীয় শোক | চ্যানেল খুলনা

ওমানের সুলতানের মৃত্যুতে সোমবার বাংলাদেশে রাষ্ট্রীয় শোক

চ্যানেল খুলনা ডেস্কঃওমানের সুলতান কাবুস বিন সাইদ আল সাইদের ইন্তেকালে সোমবার রাষ্ট্রীয়ভাবে এক দিনের শোক পালন করবে বাংলাদেশ।রবিবার (১২ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে সরকারের এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার দেশের সব সরকারি প্রতিষ্ঠান এবং দেশের বাইরে অবস্থিত বাংলাদেশি মিশনগুলোকে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সোমবার মরহুমের রুহের মাগফিরাতের জন্য বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

ক্যানসারসহ বিভিন্ন ধরনের বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে গত শুক্রবার মারা যান ওমানের সুলতান কাবুস বিন সাইদ আল সাইদ।

১৯৭০ সালে এক অভ্যুত্থানে বাবা সাইদ বিন তৈমুরকে উৎখাত করে ওমানের ক্ষমতা নেন কাবুস বিন সাইদ। তিনি আরব বিশ্বের দীর্ঘতম শাসক ছিলেন। তার শাসনামলেই ওমান উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে।

এরপর শনিবার সুলতান কাবুসের চাচাতো ভাই হাইসাম বিন তারিক আল-সাঈদকে ওমানের নতুন সুলতান হিসেবে ঘোষণা করা হয়েছে।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।