সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ঐক্যবদ্ধ হয়ে সকল অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে | চ্যানেল খুলনা

ঐক্যবদ্ধ হয়ে সকল অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কারা নির্যাতিত বিএনপি’র সাবেক এমপি বিশিষ্ট শিল্পপতি “কাজী কামালের” মাগুরায় আগমন উপলক্ষে রবিবার বিকালে জেলার মোহাম্মদপুর উপজেলা মিনি স্টেডিয়ামে মুক্তির গণ সংবর্ধনা ও ঐক্যের জনসভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত জনসভায় জেলা বিএনপির আহবায়ক আলী আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, ঢাকা দক্ষিণ যুবদলের সদস্য সচিব মোঃ রবিউল ইসলাম নয়ন।

এ সময় সাবেক এমপি কাজী কামাল তার বক্তব্যে বলেন, দলের মধ্যে অনেক অরাজকতা সৃষ্টির পায় তারা চলছে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সকল অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

প্রধান বক্তা রবিউল ইসলাম নয়ন বলেন, স্বৈরাচার শেখ মুজিবের পরে বাংলাদেশের স্বৈরাচার হচ্ছে জাতীয় পার্টির এরশাদ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মাগুরা ২ আসন উপহার দেবেন বলেও তিনি জানান।

https://channelkhulna.tv/

মাগুরা আরও সংবাদ

মাগুরাতে ১১ ইটভাটায় অভিযানে ২৫ লাখ ১০ হাজার জরিমানা

মাগুরায় ‘গরুচোর’ সন্দেহে গণপিটুনিতে সাইপ্রাস ফেরত ব্যক্তি নিহত

মাগুরার শালিখায় অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ

মাগুরায় সড়ক দুর্ঘটনায় ছোট ভাই নিহত, আহত বড় ভাই

মাগুরার নহাটা বাজার বণিক সমিতি নির্বাচন সম্পন্ন: সভাপতি মনির-মুস্তাফিজ সম্পাদক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদীর উপর হামলার প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।