সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
এ্যাডঃ নীল কমল বিশ্বাসের পরলোক গমন | চ্যানেল খুলনা

এ্যাডঃ নীল কমল বিশ্বাসের পরলোক গমন

এ্যাডঃ নীল কমল বিশ্বাস(৭১) আর নেই। তার পুত্র পার্থ প্রতীম হীরক বিশ্বাস জানান, আজ সকাল ১১টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি দীর্ঘদিন যাবৎ ফুসফুস জনিত রোগে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন ছিলেন।

মৃত্যুকালে তিনি এক ছেলে, দুই মেয়ে ও স্ত্রী সহ অসংখ্য গুনগ্রাহী রেখেগেছেন। তিনি আয়কর প্রতিষ্টান নীল কমল পার্থ এন্ড এ্যাসোসিয়েট এর মালিক ও কে এম আলম এন্ড কোং এর খুলনা ব্রাঞ্চের ব্রাঞ্চ ইনচার্জ। তিনি জেলা আইনজীবি সমিতির সদস্য ও খুলনা কর বারের প্রাক্তন সহ সভাপতি। ১৯৪৯ সালে নড়াইল জেলায় জন্মগ্রহন করেন। তার পিতা নরেন্দ্র নাথ বিশ্বাস পেশায় কাঠ মিস্ত্রী। তিনি ১৯৬৬ সালে নড়াইল গাজীরহাট সরকারি বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন। নড়াইল সরকারি ভিক্টোরিয়াল কলেজ থেকে ১৯৬৮ সালে এইচএসসি ও বিএ স্নাতক পাশ করেন। পরবর্তীতে তিনি সরকারি ল কলেজ থেকে এলএলবি পাশ করেন। ১৯৯৪ সাল থেকে তিনি আইনজীবি পেশায় যুক্ত রয়েছেন। তার বর্তমান ঠিকানা ছিল খুলনা মহানগরীর বাগমারা জাহিদুর রহমান ক্রস রোড, বাসা নং ২২/১।
তার সৎকার রাত আটটায় রূপসা মহাশ্মশানে অনুষ্ঠিত হবে। তার আত্মার শান্তি কামনা করে সকলের নিকট দোয়া ও প্রার্থনা ভিক্ষা চেয়েছেন তার পুত্র কর আইনজীবি পার্থ প্রতীম হীরক বিশ্বাস। তার দুই মেয়ে মুক্তা বিশ্বাস ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমবিএ কমপ্লিট করেছেন। বর্তমানে বিবাহিত। প্রীতিলতা কমল বিশ্বাস, এ্যাকাউন্টিং এ অনার্স ফোর্থ ইয়ারের ছাত্রী, সরকারি আযম খান কর্মাস কলেজের। তার স্ত্রী কাজল লতা বিশ্বাস গৃহিনী।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বন্ধুমহল:এড. মনা

খুলনায় জুলাই যোদ্ধাসহ ১৮৮ জনের মধ্যে আর্থিক সাহায্য প্রদান

দৌলতপুরে যুবদল নেতা রাসু প্রকাশ্যে গুলিতে নিহত: ক্ষোভ ও তীব্র নিন্দা বিএনপি নেতাদের

খুলনা জেলা পরিষদের দায়িত্ব গ্রহন নবনিযুক্ত প্রশাসক মনিরুল হাসান বাপ্পীর

খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত

দিঘলিয়ায় কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গোলাবারুদ ও ককটেলসহ আটক ৭

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।