সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
এসএসসি ফল পুনর্নিরীক্ষা: মাদরাসা বোর্ডে ফেল করা ৬৭ শিক্ষার্থী পাস | চ্যানেল খুলনা

এসএসসি ফল পুনর্নিরীক্ষা: মাদরাসা বোর্ডে ফেল করা ৬৭ শিক্ষার্থী পাস

এসএসসি ও সমমানের পুনর্নিরীক্ষার ফল প্রকাশ হয়েছে। শুক্রবার (২১ জানুয়ারি) এ ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফলে জানা গেছে, মাদরাসা বোর্ডে ফেল করা ৬৭ জন শিক্ষার্থী পাস করেছেন। আর নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৪ জন পরীক্ষার্থী। পরিবর্তন হয়েছে ৯৪ জন পরীক্ষার্থীর ফল।

মাদরাসা বোর্ডের ৬ হাজার ৬৬৩ জন পরীক্ষার্থী ৯ হাজার ৪৩৭টি খাতা পুনর্নিরীক্ষার আবেদন করেছিলেন। এদের মধ্যে ১৫ জনের জিপিএ পরিবর্তন হয়েছে। মোট ৯৪ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে।

করোনা মহামারির কারণে দেড় বছর ক্লাস না হওয়ায় গত বছর এসএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হয় তিনটি নৈর্বাচনিক বিষয়ে। গত ৩০ ডিসেম্বর এসএসসি ও সমমানে পরীক্ষার ফল প্রকাশ করা হয়। পর দিন (৩১ ডিসেম্বর) থেকে পুনর্নিরীক্ষার আবেদন শুরু হয়। যা শেষ হয় গত ৬ জানুয়ারি।

ফল প্রকাশের দিনের হিসেব অনুযায়ী, এ বছর ৯টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষাবোর্ড মিলে পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ, যা এ যাবৎকালে সর্বোচ্চ। ২০২০ শিক্ষাবর্ষে এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ছিল ৮২ দশমিক ৮৭ শতাংশ। সে হিসেবে এবার পাসের হার বেড়েছে ১০ দশমিক ৭১ শতাংশ।

৯টি সাধারণ শিক্ষাবোর্ডে এবার পাসের হার ৯৪.০৮ শতাংশ। মোট পরীক্ষার্থী ছিল ১৭ লাখ ৯২ হাজার ৩১২ জন। জিপিএ ফাইভ পেয়েছে ১ লাখ ৬২ হাজার ৬২৫ জন।

মাদরাসা শিক্ষাবোর্ডে এবার পাসের হার ৯৩.২২ শতাংশ। মোট পরীক্ষার্থী ছিল ২ লাখ ৯২ হাজার ৫৬৯ জন। জিপিএ ফাইভ পাওয়া শিক্ষার্থী ১৪ হাজার ৩১৩ জন।

আর কারিগরি শিক্ষাবোর্ডে ১ লাখ ৫৫ হাজার ৫১৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাসের হার ৮৮.৪৯ শতাংশ। জিপিএ ফাইভ পাওয়া শিক্ষার্থী ৫ হাজার ১৮৭ জন।

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

ইবি শিক্ষিককে হত্যার পর কর্মচারীর আত্মহত্যাচেষ্টার অভিযোগ

জুনিয়র বৃত্তি পরীক্ষায় সাফল্য, চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চায় হুমায়রা

ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে সরকারি নীতিমালার আওতায় আনতে পদক্ষেপ নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাই : ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

খুবিতে সামাজিক ও মানসিক সুস্থতা বৃদ্ধিতে পিয়ার টু পিয়ার ওরিয়েন্টেশন সেশন অনুষ্ঠিত

খুবিতে রফিক আজম ট্রাভেল স্কলারশিপ চালুর লক্ষ্যে এমওইউ স্বাক্ষর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।