সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
এলপিজি ১২ কেজির সিলিন্ডারের দাম কমল ৯১ টাকা | চ্যানেল খুলনা

এলপিজি ১২ কেজির সিলিন্ডারের দাম কমল ৯১ টাকা

দেশের বেসরকারি খাতের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজির সিলিন্ডারের দাম চলতি আগস্টে ৯১ টাকা কমিয়ে ১ হাজার ২৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে। গত জুলাই মাসে এই দাম ছিল ১ হাজার ৩৬৪ টাকা।

একই সঙ্গে অটোগ্যাস লিটারপ্রতি ৬২ দশমিক ৪৬ টাকা থেকে কমিয়ে ৫৮ দশমিক ২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম আজ রোববার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

আজ বিকেলে সংবাদ সম্মেলনে নতুন দর ঘোষণা দেন বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ। এ সময় কমিশনের সদস্য মো. মিজানুর রহমান, মো. আব্দুর রাজ্জাক, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহিদ সারওয়ার উপস্থিত ছিলেন।

তবে সরকারের বেঁধে দেওয়া দামে দেশের কোথাও এলপি গ্যাস বিক্রি হয় না বলে বিভিন্ন সময় ভোক্তাদের অভিযোগ রয়েছে। জেলা ভেদে ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত বাড়তি দাম নেওয়া হয় ক্রেতার কাছ থেকে।

গত জুলাই মাসে ১২ কেজি এলপি গ্যাসে দাম ছিল ১ হাজার ৩৬৪ টাকা, অটোগ্যাস লিটার প্রতি ৬২ দশমিক ৪৬ টাকা ছিল। আর গত জুন মাসে ১২ কেজি এলপিজির দাম ছিল ১ হাজার ৪০৩ টাকা, অটোগ্যাস ছিল ৬৪ দশমিক ৩০ টাকা।

কয়েক মাস ধরেই এলপি গ্যাসের দাম নিম্নমুখী। আমদানি নির্ভর এলপি গ্যাসের আন্তর্জাতিক বাজারদরও নিম্নমুখী।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

অর্থনীতি আরও সংবাদ

৩ বছরে চার শতাধিক পোশাক কারখানা বন্ধ: বাণিজ্যমন্ত্রী

আগস্টের ২৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৬৬ কোটি ৯০ লাখ ডলার

মোংলা বন্দরকে কেন্দ্র করে জাতীয় অর্থনৈতিক হাব গড়ে তোলা হবে

১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা

সোনার দাম ভরিতে এক লাফে বাড়ল ২,২১৬ টাকা

আবারও বেড়েছে সোনার দাম, প্রতি ভরি ২২১৪৪১ টাকা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।