সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
এম.এ বারী ও শেখ মো: আব্দুস সোবহানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নগরীতে দোয়া ও ইফতার মাহফিল | চ্যানেল খুলনা

এম.এ বারী ও শেখ মো: আব্দুস সোবহানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নগরীতে দোয়া ও ইফতার মাহফিল

খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এম. এ নাসিমের পিতা প্রথম জাতীয় সংসদের সাবেক সংসদ সদস্য (খুলনা-৬) এম.এ বারী এবং খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এস.এম আসাদুজ্জামান রাসেলের পিতা জাতীয় শ্রমিক লীগ খুলনা মহানগর শাখার সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক প্রখ্যাত শ্রমিক নেতা শেখ মো: আব্দুস সোবহানের মৃত্যুবার্ষিকী এবং ১০ মহররম পবিত্র আশুরা উপলক্ষে রোজাদার হাফেজ ছাত্রদের নিয়ে দোয়া মাহফিল ও ইফতার করেছে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগ।

বুধবার (১৭ জুলাই) শেখপাড়াস্থ শহীদ শেখ আবু নাসের এতিমখানা ও মাদ্রাসায় মাগরিবের নামাজের পূর্বে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় সাবেক সংসদ সদস্য (খুলনা-৬) এম.এ বারী ও প্রখ্যাত শ্রমিক নেতা শেখ মো: আব্দুস সোবহানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এম. এ নাসিম, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এস.এম আসাদুজ্জামান রাসেল, হাফেজ মাওলানা তরিকুল ইসলাম, মো: জিলহাজ্ব হাওলাদার ও রবিউল ইসলাম প্রিন্স। দোয়া মাহফিল ও ইফতার শেষে হাফেজ ছাত্রদের মাঝে রান্নাকরা রাতের খাবার পরিবেশন করা হয়।

https://channelkhulna.tv/

শোক আরও সংবাদ

আমার দেশ পত্রিকার ব্যুরো প্রধান শাওনের পিতার মৃত্যুতে ইসলামী আন্দোলন নগর কমিটির শোক

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এমইউজে খুলনা ও বিএফইউজের শোক

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে খুলনায় বিএনপির শোক

খালেদা জিয়ার ৪১ বছরের নেতৃত্বের অবসান: শেষ হলো এক মহাকাব্যিক রাজনৈতিক যাত্রা

খালেদা জিয়ার জানাজা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, বেলা ২টায়

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।