সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
এপিএ বাস্তবায়নে বিএইচবিএফসি পুনরায় প্রথম | চ্যানেল খুলনা

এপিএ বাস্তবায়নে বিএইচবিএফসি পুনরায় প্রথম

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি)-এর আওতাধীন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের মধ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বাস্তবায়নে নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান ক্যাটাগরীতে এবারও প্রথম স্থান অধিকার করেছে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি)। ২০২০-২০২১ অর্থবছরের এপিএ বিষয়ক বার্ষিক পরিবীক্ষণ ও মূল্যায়নে অতি উত্তম মান-সূচকে প্রতিষ্ঠানটি এ কৃতিত্ব অর্জন করে। ঘোষিত ফলাফল অনুযায়ী, এফআইডি’র অধীন একটি নিয়ন্ত্রক প্রতিষ্ঠান ও ১৭টি ব্যাংক, বীমা ও ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে বিএইচবিএফসি সর্বোচ্চ ৯২ দশমিক ৮ নম্বর পেয়ে এ গৌরব অর্জন অর্জন করে। গত ২৭ ডিসেম্বর ২০২১, সোমবার মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এফআইডি সচিব জনাব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ এপিএ-তে প্রথম হওয়ায় বিএইচবিএফসি’র ব্যবস্থাপনা পরিচালক জনাব মো. আফজাল করিম-এর হাতে এর পুরস্কার তুলে দেন। এসময় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব, যুগ্মসচিব ও উপসচিববৃন্দ, বিএইচবিএফসি’র উপব্যবস্থাপনা পরিচালক জনাব অরুন কুমার চৌধুরী এবং বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইওবৃন্দ উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে পবিত্র ঈদ-উল-ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় অনুষ্ঠিত হবে

খালিশপুরের ১০ নং ওয়ার্ডে মাওঃ মশিউর রহমানের পক্ষ থেকে ছিন্নমূলের মাঝে ঈদ উপহার বিতরণ

সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বন্ধুমহল:এড. মনা

খুলনায় জুলাই যোদ্ধাসহ ১৮৮ জনের মধ্যে আর্থিক সাহায্য প্রদান

দৌলতপুরে যুবদল নেতা রাসু প্রকাশ্যে গুলিতে নিহত: ক্ষোভ ও তীব্র নিন্দা বিএনপি নেতাদের

খুলনা জেলা পরিষদের দায়িত্ব গ্রহন নবনিযুক্ত প্রশাসক মনিরুল হাসান বাপ্পীর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।