সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
এনইউবিটি খুলনাতে ফল সেমিস্টার ২০২২- এর এ্যাডমিশন ফেয়ার শুরু | চ্যানেল খুলনা

এনইউবিটি খুলনাতে ফল সেমিস্টার ২০২২- এর এ্যাডমিশন ফেয়ার শুরু

নর্দান ইউনিভার্সিটি অব বিজনেজ এন্ড টেকনোলজি খুলনাতে ফল -২০২২ সেমিস্টারের এ্যাডমিশন ফেয়ার শুরু হয়েছে। রবিবার ৪ সেপ্টেম্বর ২০২২ থেকে শুরু হওয়া এ ফেয়ার চলবে ১৬ সেপ্টেম্বর শুক্রবার ২০২২ পর্যন্ত। সরকারি ছুটির দিনসহ সপ্তাহে ৭দিন এ ফেয়ার চলবে এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তি শাখা খোলা থাকবে ও একই সাথে অনলাইনে ভর্তি কার্যক্রম চলবে।
আজ রবিবার ৭ আগস্ট, এ্যাডমিশন ফেয়ার উদ্বোধন করেন, বিশ্ববিদ্যালয়ের উপ- উপাচার্য প্রফেসর ড.এটি.এম জহিরউদ্দীন, এ সময় আরো উপস্থিত ছিলেন, রেজিস্ট্রার ড. মো: শাহআলম সহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, ও কর্মকর্তাবৃন্দ। ফেয়ার চলাকালীন সময় টিউশনফির উপর অতিরিক্ত ১০% ছাড় সহ ভর্তি ফির উপর ৬০% ছাড় থাকবে। উল্লেখ্য এনইউবিটি খুলনা এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের রেজাল্ট এর উপর মেধাবী শিক্ষার্থীদের ১০০% পর্যন্ত ছাড় দিয়ে থাকে।
বর্তমানে বিশ্ববিদ্যালয়ের বিবিএ, ইংরেজী, সি.এস.ই, ই.ই.ই, সিভিল ,আর্কিটেকচার, গণযোগাযোগ ও সাংবাদিকতা, অর্থনীতি ও বাংলা বিষয়ে অর্নাস কোর্স চালু আছে। এছাড়া স্মাতকোত্তর পর্যায়ে এম.বি.এ (রেগুলার ও এক্সিকিউটিভ), এম.এ (ইংরেজী)ও এম.এস.এস (অর্থনীতি) কোর্স চালু আছে।
ফেয়ার চলাকালীন সময় ভর্তি ফির উপর ৬০%সহ টিউশনফির উপর ১০%-১০০% পর্যন্ত ছাড় থাকবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

শিক্ষাঙ্গন আরও সংবাদ

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে বিজয়ী খুলনা বিশ্ববিদ্যালয়

ফেল থেকে পাস ৪ হাজার ৫৮৫, নতুন করে জিপিএ-৫ পেল ৩ হাজার ৭৯

এইচএসসি পরীক্ষায় প্রক্সি দিতে এসে যুবক আটক, এক বছরের কারাদণ্ড

গবেষণায় উৎকর্ষ সাধনে কুয়েটের ৯৯ জন শিক্ষককে ‘প্রকাশনা প্রণোদনা ২০২৫–২০২৬’ প্রদান

নকলের কবর আগেই রচনা করেছি, ডিজিটাল নকলেও কঠোর ব্যবস্থা’ :শিক্ষামন্ত্রী

বন্ধু হবা, কফি খাব আর মজা করব : ছাত্রীদের খুবি শিক্ষক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।