সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
একসঙ্গে ২ শিশুকে ধর্ষণের অভিযোগ ৬৫ বছরের বৃদ্ধের বিরুদ্ধে | চ্যানেল খুলনা

একসঙ্গে ২ শিশুকে ধর্ষণের অভিযোগ ৬৫ বছরের বৃদ্ধের বিরুদ্ধে

খাবার ও বেলুন কিনে দেওয়ার লোভ দেখিয়ে নিজ বাসায় নিয়ে দুই শিশুকে একসঙ্গে ধর্ষণের অভিযোগ উঠেছে এক বৃদ্ধের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ সেকান্দর আলী চোকদার (৬৫) নামের ওই বৃদ্ধকে গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটেছে মুন্সিগঞ্জ সদরে।

সেকান্দর আলী চোকদার পাশের টঙ্গিবাড়ী উপজেলার সেরজাবাদ গ্রামের মৃত ইসমাইল চোকদারের ছেলে। তিনি চর মুক্তারপুর গ্রামের ইদ্রিস আলীর বাড়িতে ভাড়া থেকে শরবত বিক্রয় করেন।

জানা যায়, ধর্ষিতা দুই শিশুর বয়স ৮ ও ১০ বছর। তাদের একজনের বাড়ি ভোলা জেলার চরফ্যাশন উপজেলার নুরাবাদ গ্রামে, অপরজন মুন্সীগঞ্জ সদর উপজেলার কুঞ্জনগর গ্রামে। শিশুরা তাদের মা-বাবার সঙ্গে সদর উপজেলার চর মুক্তারপুর গ্রামে ভাড়া বাসায় থাকত।

২ মার্চ শিশু দুটিকে খাবার ও বেলুন কিনে দেওয়ার লোভ দেখিয়ে নিজ ভাড়া বাসায় নিয়ে ধর্ষণ করেন ওই বৃদ্ধ। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন শুক্রবার (৭ মার্চ) রাত ৯টার দিকে ওই বৃদ্ধকে আটক করে ৯৯৯ কল করলে পুলিশ চর মুক্তারপুর গ্রামের বাসা থেকে বৃদ্ধ ও ভিকটিমদের থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, “ওই বৃদ্ধ খাবার ও বেলুন কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে একই সময়ে দুই শিশুকে ধর্ষণ করেন। ৯৯৯-এর মাধ্যমে বিষয়টি জানতে পেরে আমরা বৃদ্ধকে গ্রেপ্তার ও ভিকটিমদের উদ্ধার করে থানায় নিয়ে আসি। বৃদ্ধর বিরুদ্ধে মামলা হয়েছে। ভিকটিমদের মেডিকেল পরীক্ষা ও আদালতে জবানবন্দির প্রক্রিয়া চলছে।”

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

কাঁঠালিয়ায় ইয়াবা কারবারি যুবলীগের সদস্যের কামড়ে এসআই আহত

সৌদিতে সড়ক দুর্ঘটনা, বাড়িতে ফিরেছে আহত ফাইজা

গোপালগঞ্জে দুই পক্ষে সংঘর্ষে নিহত ১, আহত ১১

বগুড়া-৬ উপ-নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় জুবাইদা, জাইমা ও শর্মিলা

হাতকড়া পরে মায়ের জানাজায় দুই ছেলে

নওগাঁয় বিয়ে বাড়িতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।