সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
এইচএসসি পরীক্ষা চলাকালীন কেএমপি’র জরুরি গণবিজ্ঞপ্তি | চ্যানেল খুলনা

এইচএসসি পরীক্ষা চলাকালীন কেএমপি’র জরুরি গণবিজ্ঞপ্তি

খুলনা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ ১৯৮৫ এর ২৯ ও ৩০ ধারায় পুলিশ কমিশনার প্রদত্ত ক্ষমতা বলে আগামী ২ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত খুলনা মেট্রোপলিটন এলাকায় ২২টি কেন্দ্রে ২০২৬ সালের এইচএসসি, আলিম ও এইচএসসি (ভোকেশনাল/বিএমটি) পরীক্ষা চলাকালীন নিম্নলিখিত আদেশ বলবৎ থাকবে।

পরীক্ষা সুষ্ঠু ও নির্বিঘেœ সম্পন্নের লক্ষ্যে পরীক্ষার দিন সকাল ৮টা থেকে পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রের চতুর্দিকে দুইশ’ গজের মধ্যে পাঁচ বা ততোধিক ব্যক্তি একত্রে ঘোরাফেরা ও মিছিল করতে পারবেন না। পরীক্ষা কেন্দ্র এলাকায় কেউ কোন প্রকার অস্ত্র-শস্ত্র, ছুরি, লাঠি, বিস্ফোরক দ্রব্যাদি বা ঐ জাতীয় কোন পদার্থ বহন করতে পারবেন না। পরীক্ষা কেন্দ্র এলাকায় কেউ কোন প্রকার লাউড স্পীকার বা ঐ জাতীয় কোন যন্ত্র দ্বারা উচ্চস্বরে কোন শব্দ করতে পারবেন না। পরীক্ষা কেন্দ্রের আশেপাশে দুইশ’ গজের মধ্যে ফটোস্ট্যাট মেশিন বন্ধ রাখতে হবে। এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ সকল তথ্য জানানো হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনায় নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদারে ‘Her Vote, Her Seat’ মিডিয়া ওরিয়েন্টেশন

উচ্চশিক্ষার দ্বার খুলতে ‘ওভারসীজ এডুকেয়ার’ ও ‘এডু উইংস হাব’-এর নতুন যাত্রা

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপযাপন উপলক্ষ্যে কেসিসির বিভিন্ন কর্মসূচি গ্রহণ

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব

খুলনায় নৌযান শুমারি বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

খুবি উপাচার্যের সাথে খুকৃবির নবনিযুক্ত উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।