সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
উপজেলা চেয়ারম্যান ও ইউএনও’র ভূমি সেবা সপ্তাহের কার্যক্রম পরিদর্শন | চ্যানেল খুলনা

উপজেলা চেয়ারম্যান ও ইউএনও’র ভূমি সেবা সপ্তাহের কার্যক্রম পরিদর্শন

oppo_2

পাইকগাছায় ভূমি সেবা সপ্তাহের কার্যক্রম পরিদর্শন করেছেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু ও উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। তারা বৃহস্পতিবার সকালে উপজেলা ভূমি অফিস চত্বরে সপ্তাহ ব্যাপি আয়োজিত ভূমি সেবা সপ্তাহের কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় আগত সাধারণ মানুষকে ভ‚মি সেবা প্রদান করেন ইউএনও মাহেরা নাজনীন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভ‚মি) ইফতেখারুল ইসলাম শামীম, ওসি ওবাইদুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, সমবায় কর্মকর্তা হুমায়ুন কবির, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ, একাডেমিক সুপার ভাইজার মীর নূরে আলম সিদ্দিকী ও ভ‚মি অফিসের প্রধান সহকারী আব্দুল বারি।

উল্লেখ্য, গত ৮ জুন থেকে উপজেলা ভ‚মি অফিস এবং ৬টি ইউনিয়ন ভূমি অফিসে ভ‚মি সেবা সপ্তাহ পালিত হচ্ছে। সেবা সপ্তাহের মাধ্যমে সাধারণ মানুষকে অনলাইনে হোল্ডিং এন্ট্রি, ই নামজারী, হাটবাজার পেরিফেরি ভুক্ত সম্পত্তি ডিসিআর প্রদান, অর্পিত সম্পত্তি ডিসিআর প্রদান ও ভ‚মি উন্নয়ন কর আদায় সহ বিভিন্ন ধরণের সেবা প্রদান করা হচ্ছে। ১৪ জুন সপ্তাহ ব্যাপী অয়োজিত ভ‚মি সেবা সপ্তাহ সম্পন্ন হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

তেরখাদায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৯

খুলনায় খামারের তালা ভেঙে চারটি গরু নিয়ে গেছে চোর, আতঙ্কে খামারিরা

খুলনা মহানগর বিএনপি’র সভাপতির ভাইয়ের মৃত্যুতে জেলা নেতৃবৃন্দের শোক

খুলনায় আ’লীগ অফিসে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতিতে মাল্যদান

জনগণ মনে করে, মেকানিজম করে আমাদের হারানো হয়েছে: গোলাম পরওয়ার

খুলনায় দাঁড়িপাল্লা সমর্থকের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে সমাবেশ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।