সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
উইসকনসিনে ভোট পুনর্গণনা চান ট্রাম্প | চ্যানেল খুলনা

উইসকনসিনে ভোট পুনর্গণনা চান ট্রাম্প

উইসকনসিনে জিততে চলেছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন ও এপি এ তথ্য জানিয়েছে। এমনটি হলে তার ইলেকটোরাল ভোট বাড়বে ১১।

ফলে মিশিগান, নেভাডা ও অ্যারিজোনায় জিতলেই বাইডেনের ‘ম্যাজিক নম্বর’ ২৭০ হয়ে যাবে। গুরুত্বপূর্ণ তিন অঙ্গরাজ্যেই রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন তিনি। পরিপ্রেক্ষিতে স্পষ্ট, হোয়াইট হাউসের দ্বারপ্রান্তে বাইডেন।

বিষয়টি মেনে নিতে পারছে না ট্রাম্প শিবির। বিশেষত উইসকনসিনে বাইডেনের বিজয়ের পূর্বাভাস। তাই রাজ্যটিতে ভোট পুনর্গণনার দাবি জানিয়েছে তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ কথা জানিয়েছে।

অবশ্য এ নিয়ে নিজে থেকে কিছু বলেননি ট্রাম্প। তবে তার ক্যাম্পেইন ম্যানেজার বিল স্টেফান বিবৃতিতে বলেন, উইসকনসিনের বেশ কিছু কাউন্টিতে ভোট গণনায় আমরা বহু অনিয়মের অভিযোগ পেয়েছি। যা ফলাফল প্রশ্নবিদ্ধ করতে পারে।

তিনি জানান, ট্রাম্প সেখানে ভোট পুনর্গণনার পক্ষে। সেই আবেদনই করা হচ্ছে।

উইসকনসিন সিটিতে হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাইডেন ৪৯.৪ শতাংশ এবং ট্রাম্প ৪৮.৮ শতাংশ ভোট পেয়েছেন। অথচ শুরুতে ব্যাপক এগিয়ে ছিলেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট।

এপির সর্বশেষ তথ্য অনুযায়ী, বাইডেন ২৬৪ ইলেকটোরাল ভোট জিতে এগিয়ে আছেন। অন্যদিকে ট্রাম্প জিতেছেন ২১৪টি।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

ট্রাম্পের শুল্ক অবৈধ: টাকা ফেরত চেয়ে ১ হাজারের বেশি মামলা

এলিয়েন ও ইউএফও সংক্রান্ত নথি প্রকাশে পেন্টাগনকে নির্দেশ দেবেন ট্রাম্প

চীনা নববর্ষের অনুষ্ঠানে রোবটদের মার্শাল আর্ট

আসামে মুসলিম জনসংখ্যা বাড়ছে, সংঘাতকালে এরা বাংলাদেশের পক্ষ নেবে: হিমন্ত

ভারতে ইসরায়েলি নারীকে ধর্ষণ, ৩ জনের মৃত্যুদণ্ড

যুক্তরাষ্ট্র হামলা চালালে ইরানকে সহায়তা করতে প্রস্তুত আফগানিস্তান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।