সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ঈদুল আযাহকে সামনে রেখে পিরোজপুরে চার দিনব্যাপী গরু মোটাতাজাকরণ প্রশিক্ষণ কর্মশালা শুরু | চ্যানেল খুলনা

ঈদুল আযাহকে সামনে রেখে পিরোজপুরে চার দিনব্যাপী গরু মোটাতাজাকরণ প্রশিক্ষণ কর্মশালা শুরু

পিরোজপুর প্রতিনিধি :: পিরোজপুরের ইন্দুরকানি উপজেলায় ঈদুল আযাহকে সামনে রেখে চার দিন ব্যাপী গরু মোটাতাজাকরণ কর্মকা-ের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। শনিবার সকাল দশটায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। উপজেলা (বিআরডিবি) কর্মকর্তা মনজুর এলাহী এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেছা খানম। বিশেষ অতিথি ছিলেন ইন্দুরকানি থানা অফিস ইনচার্জ এনামুল হক, প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ মহিদুল ইসলাম খান, ইন্দুরকানি প্রেসক্লাব সভাপতি এস এম ফারুক হোসেন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান সহ আরো অনেকে ।
এ সময় বক্তারা আসন্ন ঈদুল আযাহকে সামনে রেখে গরু মোটাতাজাকরণ এর গুরুত্ব সম্পর্কে প্রশিক্ষণার্থিদের মাঝে বিভিন্ন দিক তুলে ধরেন। এবং সঠিক নিয়মে কিভাবে গরু মোটাতাজাকরণ করা যায় সে বিষয়ে প্রশিক্ষকদের সঠিক তথ্য দেয়ার জন্য অহবান জানান। এই প্রশিক্ষণ ২০ মে থেকে শুরু হয়ে চলবে আগামী ২৩ মে পর্যন্ত। এই প্রশিক্ষনে ৪০ জন খামারীকে প্রশিক্ষন দেয়া হচ্ছে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

কাঁঠালিয়ায় ইয়াবা কারবারি যুবলীগের সদস্যের কামড়ে এসআই আহত

সৌদিতে সড়ক দুর্ঘটনা, বাড়িতে ফিরেছে আহত ফাইজা

গোপালগঞ্জে দুই পক্ষে সংঘর্ষে নিহত ১, আহত ১১

বগুড়া-৬ উপ-নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় জুবাইদা, জাইমা ও শর্মিলা

হাতকড়া পরে মায়ের জানাজায় দুই ছেলে

নওগাঁয় বিয়ে বাড়িতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।