সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ঈদুল আজহায় চাঁদাবাজি ঠেকাতে হটলাইন চালু করছে সরকার | চ্যানেল খুলনা

ঈদুল আজহায় চাঁদাবাজি ঠেকাতে হটলাইন চালু করছে সরকার

আসন্ন ঈদুল আজহার আগে কোরবানির পশুর হাট, পশু পরিবহনসহ বিভিন্ন খাতে চাঁদাবাজি ও অনিয়ম প্রতিরোধে পুলিশের বডি ওর্ন ক্যামেরা ব্যবহারের পরিকল্পনার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে ঢাকায় একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষ চালুর ঘোষণাও দিয়েছেন তিনি।

মঙ্গলবার (১২ মে) সচিবালয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। বৈঠকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপদ ঈদযাত্রা, কোরবানির পশুর হাট ব্যবস্থাপনা এবং ন্যায্যমূল্যে চামড়া বিপণনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঈদুল আজহার আগে সাত দিন এবং পরে সাত দিন পুলিশ হেডকোয়ার্টার্সে একটি মনিটরিং সেল কার্যকর থাকবে। ঈদকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। কোরবানির পশুর হাটগুলোতে জাল নোট শনাক্তকরণ মেশিন রাখা হবে এবং প্রয়োজন অনুযায়ী আনসার সদস্য মোতায়েন করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, কোরবানির হাট, পশু পরিবহন কিংবা অন্য কোথাও চাঁদাবাজি ঠেকাতে একটি হটলাইন নম্বর চালু করা হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বডি ওর্ন ক্যামেরা দেওয়া হয়েছে, যাতে চাঁদাবাজি বা অনিয়মের ঘটনা নজরদারিতে রাখা যায়। পাশাপাশি সিভিল ড্রেসে গোয়েন্দা সংস্থার সদস্যরাও মাঠে থাকবেন। কোথাও চাঁদাবাজির ঘটনা নজরে এলে হটলাইনে জানালে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঈদের আগে যাতে কোনো পোশাকশ্রমিকের বেতন বকেয়া না থাকে, সে বিষয়ে পোশাক খাতের মালিকদের অনুরোধ জানানো হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

সময় চাহিয়া লজ্জা দিবেন না-বাজেট আলোচনায় স্পিকার

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ-চীন ১৩টি সমঝোতা স্মারক সই

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

রোহিঙ্গাদের ১৩৭ কোটি টাকার মানবিক সহায়তা দিচ্ছে অস্ট্রেলিয়া

বৈশ্বিক বিনিয়োগকারীদের জন্য আস্থার পরিবেশ নিশ্চিত করতে চায় সরকার: মাহদী আমিন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।