সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত | চ্যানেল খুলনা

ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

বুধবার (২৮ শে জুলাই) সকাল দশটায় ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরীর উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।
বৃক্ষরোপণ কর্মসূচি ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব মোঃ আবুল কাশেম এর সভাপতিত্বে ও নগর সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত হয়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর আলহাজ্ব হাফেজ মাওলানা অধ্যক্ষ আব্দুল আউয়াল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ-সভাপতি মুফতি মাহবুবুর রহমান, খুলনা মহানগর সেক্রেটারী শেখ মোহাম্মদ নাসির উদ্দিন, কার্যনির্বাহী সদস্য শেখ হাসান ওবায়দুল করিম।
আরো উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগর সহ-সভাপতি মুফতি আব্দুর রহমান মিয়াজী, যুগ্মসাধারণ সম্পাদক মোঃ আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক গাজী ফেরদৌস সুমন, দপ্তর সম্পাদক মুফতি ফরিদ উদ্দিন আজহার, প্রচার সম্পাদক মোঃ নাজমুল ইসলাম, প্রকাশনা সম্পাদক মোঃ মোমিনুল ইসলাম নাসিব, তথ্য ও গবেষণা সম্পাদক ইঞ্জিনিয়ার হায়দার, মহিলা ও পরিবার সম্পাদক মোঃ আরিফুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ।
বৃক্ষরোপণ কর্মসূচিতে বিভিন্ন স্পটে বিভিন্ন ফল ও ঔষুধি গাছ লাগানো সহ প্রত্যেকটি থানায় থানায় নেতৃবৃন্দের কাছে গাছ বিতরণ করা হয়।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে পবিত্র ঈদ-উল-ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় অনুষ্ঠিত হবে

খালিশপুরের ১০ নং ওয়ার্ডে মাওঃ মশিউর রহমানের পক্ষ থেকে ছিন্নমূলের মাঝে ঈদ উপহার বিতরণ

সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বন্ধুমহল:এড. মনা

খুলনায় জুলাই যোদ্ধাসহ ১৮৮ জনের মধ্যে আর্থিক সাহায্য প্রদান

দৌলতপুরে যুবদল নেতা রাসু প্রকাশ্যে গুলিতে নিহত: ক্ষোভ ও তীব্র নিন্দা বিএনপি নেতাদের

খুলনা জেলা পরিষদের দায়িত্ব গ্রহন নবনিযুক্ত প্রশাসক মনিরুল হাসান বাপ্পীর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।