সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ইসলামী আন্দোলন খুলনা সদর থানার ইফতার মাহফিল অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

ইসলামী আন্দোলন খুলনা সদর থানার ইফতার মাহফিল অনুষ্ঠিত

সোমবার ৩ এপ্রিল (১১শে রমজান) পাওয়ার হাউজ মোড়স্থ আইএবি কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা সদর থানার উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল থানা সভাপতি আলহাজ্ব আবু তাহের এর সভাপতিত্বে ও সেক্রেটারী মুহা. গাজী ফেরদৌস সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি আসন্ন কেসিসি নির্বাচনে মেয়র পদপ্রার্থী হাফেজ মাওঃ আব্দুল আউয়াল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ-সভাপতি আলহাজ্ব মুফতী আমানুল্লাহ, শেখ মুহা. নাসির উদ্দীন, সেক্রেটারি মুফতি ইমরান হুসাইন।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা সদর থানা শাখার সহ সভাপতি আব্দুল মান্নান, শ্রমিক আন্দোলন খুলনা সদর থানার সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, ইসলামী যুব আন্দোলন সদর সভাপতি মাও হাবিবুল্লাহ মিসবাহ, ইসলামী ছাত্র আন্দোলন খুলনা সদরের সভাপতি মুহাম্মাদ মোস্তফা আল গালিব।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদ, ইঞ্জিনিয়ার হায়দার আলী, ক্বারী লুৎফর রহমান, আবুল কাশেম, আনোয়ার হোসেন, আফজাল হোসেন, আঃ রহমান সবুজ, রিয়াজ, মিরাজ মাহাজন, রিপন, হাবিবুল্লাহ মিসবাহ, জুবায়ের, মামুন, মেশকাত, উসামা আবরার, নাফিস, ফাহিম, রাজ প্রমুখ সহ থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে পবিত্র ঈদ-উল-ফিতরের জামাত সকাল সাড়ে ৭ টায় অনুষ্ঠিত হবে

খালিশপুরের ১০ নং ওয়ার্ডে মাওঃ মশিউর রহমানের পক্ষ থেকে ছিন্নমূলের মাঝে ঈদ উপহার বিতরণ

সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বন্ধুমহল:এড. মনা

খুলনায় জুলাই যোদ্ধাসহ ১৮৮ জনের মধ্যে আর্থিক সাহায্য প্রদান

দৌলতপুরে যুবদল নেতা রাসু প্রকাশ্যে গুলিতে নিহত: ক্ষোভ ও তীব্র নিন্দা বিএনপি নেতাদের

খুলনা জেলা পরিষদের দায়িত্ব গ্রহন নবনিযুক্ত প্রশাসক মনিরুল হাসান বাপ্পীর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।