সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
ইসলামিক সরকার গঠন নিয়ে তালেবানকে যে রূপরেখা দিল ইরান | চ্যানেল খুলনা

ইসলামিক সরকার গঠন নিয়ে তালেবানকে যে রূপরেখা দিল ইরান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফের সঙ্গে বৈঠক করেছে দেশটিতে সফররত তালেবান প্রতিনিধি দল।

রোববার তালেবানের শীর্ষ রাজনৈতিক নেতা মোল্লা আবদুল গণি বারাদারের নেতৃত্বে প্রতিনিধি দলটি তেহরানে এ বৈঠকে অংশ নেয়। খবর তাসনিম নিউজ ও আনাদোলু এজেন্সির।

আফগানিস্তানে সব রাজনৈতিক দল এবং গোষ্ঠীর প্রতিনিধিদের নিয়ে গঠিত ইসলামী সরকার গঠনের প্রক্রিয়াকে ইরান সমর্থন করবে বলে বৈঠকে জাভেদ জারিফ ঘোষণা দেন।

তিনি বলেন, আমরা এমন একটি অংশগ্রহণমূলক সরকারকে সমর্থন করবো যা আফগানিস্তানের সব জাতি, ধর্ম ও গোত্রের অংশগ্রহণে গঠিত হবে এবং যাকে আফগানিস্তানের জন্য প্রয়োজনীয় বিবেচনা করা হবে।

আফগানিস্তানে মার্কিন কর্মকাণ্ডের কথা উল্লেখ করে জাভেদ জারিফ বলেন, ওয়াশিংটন কখনোই ভালো মধ্যস্থতাকারী ও শান্তি আলোচক নয়।

বৈঠকে দু’পক্ষ আঞ্চলিক চলমান নানা ইস্যু নিয়ে মতবিনিময় করে। পাশাপাশি আফগান পরিস্থিতি ও দেশটির শান্তি প্রক্রিয়া কিভাবে এগিয়ে নেয়া যায় তা নিয়েও আলোচনা হয় বলে ইরনা জানিয়েছে।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

বাংলাদেশের ‘ট্রাম্প মহিষ’ নিয়ে মজার প্রতিক্রিয়া জানাল ইরান

রাস্তায় সিসিটিভি বসিয়ে সেনা চলাচলের তথ্য পাকিস্তানে পাচার, পাঞ্জাবে গ্রেপ্তার একজন

সমৃদ্ধকৃত ইউরেনিয়াম ইরানেই থাকবে, মোজতবা খামেনির নির্দেশ

বেইজিং সফরে পুতিন: ২০ চুক্তি স্বাক্ষর, আরও ২০টির সম্ভাবনা

যুদ্ধের ক্ষতিপূরণসহ যুক্তরাষ্ট্রের কাছে যেসব দাবি জানিয়েছে ইরান

সরকারি টাকায় ডেটিং করে বেড়াচ্ছেন এফবিআইপ্রধান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।