সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ইসরায়েলের বোমা হামলায় গাজার ২৬টি মসজিদ ধ্বংস | চ্যানেল খুলনা

ইসরায়েলের বোমা হামলায় গাজার ২৬টি মসজিদ ধ্বংস

ইসরায়েলের বোমা হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকার ২৬টি মসজিদ ধ্বংস হয়ে গেছে। গত ৭ অক্টোবর থেকে চালানো অবিরাম হামলায় এসব মসজিদ ধ্বংস হয়। তুরস্কের গণমাধ্যম আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার এ তথ্য জানিয়েছে গাজার ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও বলা হয়েছে, আরও অনেক মসজিদ ইসরায়েলি বিমান হামলায় ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া মন্ত্রণালয়ের বিভিন্ন ভবনও বোমা হামলা করে ধ্বংস করা হয়েছে। হামলায় ধ্বংস হওয়া ভবনের ভেতর মন্ত্রণালয়ের কোরআন রেডিও স্টেশন ও একটি চার্চও রয়েছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে গাজায় হামলা বন্ধের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। অবিলম্বে ইসরায়েল যেন বেসামরিক মানুষ হত্যা এবং মসজিদ-গির্জায় হামলা বন্ধ করে এ জন্য বিশ্বের বিভিন্ন ইসলামি সংস্থার কাছে সাহায্য প্রার্থনা করা হয়।

এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় রাতভর ইসরায়েলি বোমা হামলায় অন্তত ৫৫ জন নিহত হয়েছে। রোববার (২২ অক্টোবর) হামাসের জনসংযোগ দপ্তর এই তথ্য দিয়েছে বলে জানিয়েছে আলজাজিরা। এর আগে শনিবার ইসরায়েলের সামরিক বাহিনী গাজায় হামলা বাড়ানোর ঘোষণা দেয়। এ ঘোষণার ধারাবাহিকতায় গাজায় হামলা বাড়িয়ে দেয় ইসরায়েলি সেনারা।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

যুদ্ধবিরতির পথে ট্রাম্প, উদ্বেগ বাড়ছে ইসরায়েলে

যুক্তরাষ্ট্র-ইসরায়েল পরাজয় স্বীকার না করলে আলোচনা নয় : মোজতবা খামেনি

ইরান এতগুলো দেশে হামলা চালাবে ভাবিনি, আমরা হতবাক: ট্রাম্প

কাতার-বাহরাইনে হামলার পর জেরুজালেমে বিস্ফোরণ

ইরানের হামলায় ২৪ ঘণ্টায় শতাধিক ইসরায়েলি আহত

যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।