সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ইসরায়েলে করোনার টিকা নিয়ে প্যারালাইসড ১৩ জন! | চ্যানেল খুলনা

ইসরায়েলে করোনার টিকা নিয়ে প্যারালাইসড ১৩ জন!

ইসরায়েলে করোনা টিকা নেওয়ার পর অন্তত ১৩ জন মানুষ প্যারালাইসিসের শিকার হয়েছেন। তাদের মুখ বিকৃত হয়ে গেছে।

ভারতীয় গণমাধ্যম ডিএনএ ইন্ডিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

পত্রিকাটি জানায়, ভ্যাকসিন নেওয়ার পর অন্তত ১৩ জনের মুখ বেঁকে (প্যারালাইসিস) যাওয়ার খবর পাওয়া গেছে। টিকার পার্শ্ব প্রতিক্রিয়ায় ২৮ ঘণ্টা তাদের মুখ বাঁকা ছিল।

করোনার টিকা নেওয়ার পর এ ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া পাওয়া ব্যক্তির সংখ্যা হয়তো আরও বেশি বলে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানিয়েছে ডব্লিউআইওএন।

ইসরায়েলের সংবাদ মাধ্যম ইয়নেটকে এক ব্যক্তি জানান, ‘ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার পরই আমার মুখমণ্ডল কেমন বিকৃত হয়ে যায়। অন্তত ২৮ ঘণ্টা ওরকম অবস্থাতেই ছিল। এখনও পুরোপুরি ঠিক না হলেও ইঞ্জেকশনের জায়গা ছাড়া শরীরে কোথাও কোনও ব্যথা নেই। ’

এদিকে, এ ঘটনা প্রকাশ পাওয়ায় বিশেষজ্ঞদের কয়েকজন উদ্বেগ প্রকাশ করেছেন।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে ইসরায়েলে হিজবুল্লাহর রকেট হামলা

লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলায় নিহত বেড়ে ২৫৪

লেবাননে হামলার পর বন্ধ হরমুজ প্রণালী, দাবি ইরানি সংবাদমাধ্যমের

ইরান ভালোমতো আলোচনা না করলে বুঝবে ট্রাম্প হেলাফেলা করার লোক নন

খুলে দেওয়া হলো হরমুজ, শুরু হলো জাহাজ চলাচল

ইরানের সঙ্গে গভীরভাবে কাজ করব, সেখানে আর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ হবে না

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।