সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ইসরাইলপন্থি প্রার্থীকে হারিয়ে মার্কিন কংগ্রেসে আয়েশা ওয়াহাব | চ্যানেল খুলনা

ইসরাইলপন্থি প্রার্থীকে হারিয়ে মার্কিন কংগ্রেসে আয়েশা ওয়াহাব

ক্যালিফোর্নিয়ার ১৪তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টের বিশেষ নির্বাচনে জয় পেয়েছেন আফগান বংশোদ্ভূত আয়েশা ওয়াহাব। এর মধ্য দিয়ে তিনি মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত প্রথম আফগান আমেরিকান হিসেবে ইতিহাস গড়েছেন।

শতভাগ ভোট গণনা শেষে আয়েশা পেয়েছেন ৫৩ দশমিক ১ শতাংশ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক প্রার্থী মেলিসা হার্নান্দেজ পেয়েছেন ৪৬ দশমিক ৯ শতাংশ ভোট।

আয়েশা ওয়াহাব আগে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সিনেটে নির্বাচিত প্রথম মুসলিম ও প্রথম আফগান আমেরিকান সদস্য ছিলেন। নির্বাচনী প্রচারে তিনি ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়েছেন।

অন্যদিকে মেলিসা হার্নান্দেজ ইসরাইলপন্থি অবস্থান নিয়ে প্রচার চালান এবং মার্কিন ইসরাইল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি থেকে বড় অঙ্কের আর্থিক সহায়তা পান।

জয়ের পর আয়েশা বলেন, বিপুল অর্থ ব্যয় ও নানা অপপ্রচারের মধ্যেও তার নির্বাচনী এলাকার মানুষ তাকে ভোট দিয়ে জয়ী করেছেন।

তবে আগামী ৩ নভেম্বরের সাধারণ নির্বাচনে আবারও আয়েশার মুখোমুখি হওয়ার আশা করছেন হার্নান্দেজ। নতুন ভোটার যুক্ত হওয়ায় তিনি ব্যবধান কমিয়ে জয় পাওয়ার প্রত্যাশা করছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আন্তর্জাতিক আরও সংবাদ

বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য দিল্লি­ অপেক্ষা করছে: দীনেশ ত্রিবেদী

পর্তুগালে জনসমক্ষে মুখ ঢেকে রাখলে ৩ হাজার ইউরো পর্যন্ত জরিমানা

যুদ্ধের মধ্যেও তেল বিক্রিতে ৭৫০ কোটি ডলার আয় ইরানের

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায়

বিজেপির জোটে যোগ দেওয়ার প্রস্তাব পেলেন ককরোচ পার্টির দীপকে

মিত্র রাষ্ট্র ওমানে কেন বোমা মারার হুমকি দিলেন ট্রাম্প

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।